আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

কাশ্মিরিদের রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত : ইমরান খান

কাশ্মিরিদের রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত : ইমরান খান


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্বের কোনো দেশ যদি ভারত অধিকৃত কাশ্মিরের নির্যাতিত জনগণের পাশে না থাকে, তা হলেও পাকিস্তান থাকবে। এ জন্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পাকিস্তান। জাতিসঙ্ঘ মিশন শেষে দেশে ফিরে রোববার বিকেলে রাজধানী ইসলামাবাদে নিজ দলের সমর্থকদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ইমরান খানকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পাকিস্তান সরকার এবং তেহরিক-ই-ইনসাফ দলের নেতাকর্মীরা ইমরান খানের এ সফরকে অত্যন্ত সফল বলে মনে করছেন।

সমাবেশে ইমরান খান ইসলামী নিয়মে বক্তৃতা দেয়া শুরু করেন এবং নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে কাশ্মিরি মিশনে সমর্থন দেয়ার জন্য পাকিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। এর পাশাপাশি তিনি তার স্ত্রী বুশরা বিবিকেও ধন্যবাদ জানিয়েছেন। ইমরান খান বলেন, বুশরা বিবি জাতিসঙ্ঘের কাশ্মির মিশনের জন্য অনেক বেশি দোয়া করেছেন।

সংক্ষিপ্ত ভাষণে ইমরান খান বলেন, কাশ্মির নিয়ে চলমান সংগ্রামে উত্থান-পতন থাকবে তবে কঠিন সময় এলে তিনি জনগণকে হতাশ না হওয়ার জন্য আহ্বান জানান। এর কারণ হিসেবে তিনি বলেন, কাশ্মিরের জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। ইমরান খান জোর দিয়ে বলেন, তার সরকার ভারত অধিকৃত কাশ্মিরের স্বাধীনতার জন্য এমন কোনো প্রচেষ্টা নেই যা চালাবে না। পাশাপাশি তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমি আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা বিশ্বের সম্ভাব্য সব ফোরামে নরেন্দ্র মোদির ফ্যাসিস্ট ও মুসলিমবিদ্বেষী চেহারা উন্মোচন করব।

শেয়ার করুন

পাঠকের মতামত