আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মেক্সিকোতে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ১৪ পুলিশ নিহত

মেক্সিকোতে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ১৪ পুলিশ নিহত

মেক্সিকোতে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ১৪ পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৪ অক্টোবর) দেশটির মিশোকান প্রদেশের এল আগুয়াজে এলাকায় এ ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়, আদালতের একটি রায় নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। বেশ কয়েকটি পিকআপ নিয়ে পুলিশের গাড়িবহর চারপাশ থেকে ঘিরে ভারী অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালায় তারা। একপর্যায়ে গাড়িগুলোতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

এসময় অন্তত ১৪ পুলিশ সদস্য নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, এ হামলায় জালিস্কো নুয়েভা জেনারেসন কারটেল (সিজেএনজি) নামে একটি শক্তিশালী মাফিয়া গ্রুপ জড়িত। ঘটনাস্থলে রেখে যাওয়া একটি মেসেজ থেকে তাদের জড়িত থাকার কথা জানা যায়।

দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাধারণ মানুষদের শান্ত থাকতে বলেছেন। তিনি বলেছেন, ‘আপনি আগুন দিয়ে আগুন নেভাতে পারবেন না। সহিংসতার বিরুদ্ধে লড়াই সহিংসতা দিয়ে করা যায় না। শয়তানের বিরুদ্ধে লড়াই শয়তান দিয়ে হয় না-আপনি যদি শয়তানের বিরুদ্ধে লড়তে চান তাহলে সৃষ্টিকর্তার নির্দেশনা মোতাবেক লড়তে হবে। ‘

এল আগুয়াজে এলাকাটি মাদক ব্যবসায়ী মাফিয়াদের জন্য কুখ্যাত। সেখানে সিজেএনজি ও লস ভিয়াগ্রাস নামে দু’টি গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়।

গত আগস্টে মিশোকানের একটি ব্রিজে নয়জনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আর রাস্তায় পাওয়া যায় আরও সাতটি মরদেহ।

গত ডিসেম্বরে আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক ও মাফিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

সপ্তাহখানেক আগেই মাফিয়া গ্রুপ সিজেএনজির কথিত দলনেতা পুলিশের হাতে নিহাত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কঠোর পদক্ষেপের পরেও গত বছরই মেক্সিকোতে রেকর্ড ২৯ হাজার খুনের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত