আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সীমানা পেরুনো প্রেম!

সীমানা পেরুনো প্রেম!


পাঁচ সন্তানের জননী কারেংশু খাসিয়া। বসবাস করেন বাংলাদেশের জৈন্তাপুরের টিপরাখলা সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট জৈন্তাহিলের এসপিটিলা হেওয়াই বস্তিতে। প্রেমের টানে স্বামী-সন্তানের সংসার ছেড়ে তিনি পালিয়ে আসেন সীমান্তের এপারে জৈন্তাপুরে প্রেমিকের কাছে।

গত ১২ অক্টোবর তিনি এপারে আসেন। প্রেমিক টিপরাখলা সীমান্তের বাসিন্দা ফিরোজ মিয়া। বাংলাদেশে আসার পরই প্রেমিক তাকে নিয়ে আত্মগোপনে যান। কিন্তু বাদ সাধেন ওপারের খাসিয়া সম্প্রদায়ের লোকেরা। তারা তাকে ফেরত পাওয়ার জন্য বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে বুধবার এক বাংলাদেশি এবং অর্ধশত গরু ধরে নিয়ে যায়।

এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। বুধবার বিকেলে পতাকা বৈঠকে বসে বিজিবি-বিএসএফ। তখন ভারতীয় খাসিয়ারা কারেংশুকে ফেরত দিলেই বাংলাদেশি আব্দুন নুর ও গরু ফেরত দেবে বলে জানায়।

অন্যদিকে, পুলিশ আত্মগোপনে যাওয়া প্রেমিক-প্রেমিকার অবস্থান শনাক্ত করে। মৌলভীবাজারের জুড়ি পুলিশের সহায়তায় তাদের আটক করে জৈন্তাপুরে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পতাকা বৈঠকের পর ওই নারীকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয় এবং বাংলাদেশি যু্বক ও গরুগুলো ফিরিয়ে আনা হয়।

পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্বে ছিলেন জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল কাদের এবং বিএসএফের নেতৃত্বে ছিলেন আইএসপি সুরেন্দ্র রায়।

শেয়ার করুন

পাঠকের মতামত