আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আইএস বধূ সেই শামিমা মৃত্যুদণ্ডের `ঝুঁকিতে’

আইএস বধূ সেই শামিমা মৃত্যুদণ্ডের `ঝুঁকিতে’


সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বধূ বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা বেগম মৃত্যুদণ্ডের ঝুঁকিতে আছেন। লন্ডনের একটি আদালতে শুনানি চলাকালে শামিমার আইনজীবী এ কথা বলেছেন।

২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে আইএসে যোগ দিতে ব্রিটিশ নাগরিক শামিমা বাড়ি থেকে পালিয়ে সিরিয়া চলে যান। মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলার মুখে আইএসের পরাজয় হলে বন্দি হন শামিমাসহ আইএসের অনেক সদস্য ও বধূ। গত ফেব্রুয়ারিতে শামিমার সন্ধান পাওয়া যায় সিরিয়ার একটি বন্দিশিবিরে। সন্তানসম্ভমা শামিমা ওই সময় ইংল্যান্ডে ফিরতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিতে অস্বীকৃতি জানায় এবং তার নাগরিকত্ব বাতিল করে। পরে সিরিয়ার ওই বন্দিশিবিরে শামিমার নবজাতকটি মারা যায়।

জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে যাদের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয় তাদের জন্য বিশেষ ইমিগ্রেশন আপিল কমিশনে আপিল করার সুযোগ আছে। সোমবার সেই আপিল আদালতে শামিমার মামলাটি উত্থাপন করা হয়।

চারদিনের প্রাথমিক শুনানিতে শামিমার আইনজীবী আদালতকে বলেছেন, নিজেকে ও নবজাতককে রক্ষার জন্য শামিমা কেবল গণমাধ্যমে আইএসের প্রতি সহানুভূতিমূলক মন্তব্য করেছিলেন। আদালত শামিমার নাগরিকত্ব বাতিলের পক্ষে রায় দিলে তিনি ‘সত্যিকারের মৃত্যু ঝুঁকিতে’ অথবা অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের শিকার হবেন।

তিনি জানান, শামিমাকে বাংলাদেশ তার নাগরিক হিসেবে বিবেচনা করে না। এরপরও বাংলাদেশে ফেরত পাঠানো হলে সে মৃত্যুদণ্ড পেতে পারে। এছাড়া রাষ্ট্রহীন হয়ে পড়লে তিনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে হত্যার শিকার হতে পারেন।

শেয়ার করুন

পাঠকের মতামত