আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বায়ুদূষণে দিল্লিতে জরুরি অবস্থা জারি, স্কুল বন্ধ ঘোষণা

বায়ুদূষণে দিল্লিতে জরুরি অবস্থা জারি, স্কুল বন্ধ ঘোষণা

গত বুধবার প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ৪২২ স্কোর নিয়ে দিল্লি এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর। প্রতিবছরই দীপাবলি উৎসবের পর দিল্লির বায়ুদূষণ অসহনীয় পর্যায়ে পৌঁছায়। এবারও তাই হওয়ায় দিল্লিতে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করে শহরের সব স্কুল বন্ধ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের পরিবেশদূষণ পরিমাপক কর্তৃপক্ষ (ইপিসিএ) জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে রাজধানী নয়াদিল্লির বায়ুদূষণ সিভিয়ার প্লাস বা চরম জরুরি পর্যায়ে উন্নীত হয়। চলতি বছরের জানুয়ারির পর দিল্লির আকাশ এতটা বিষাক্ত এই প্রথম হলো।

দিল্লির বায়দূষণের মাত্রা সিভিয়ার প্লাস হওয়ায় পাবলিক হেলথ্ এমার্জেন্সি জারি করে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে আগামী ৫ নভেম্বর পর্যন্ত রাজধানী দিল্লির সব স্কুল বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকায় সবরকম নির্মাণকাজও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তারা।

সাধারণত এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে তা স্বাস্থ্যের পক্ষে অনুকূল বলে ধরা হয়। কিন্তু দীপাবলির বাজির কারণে বিষাক্ত গ্যাসে দিল্লির গড় একিউআই বেড়ে তা ৫০০ ছুঁই ছুঁই করছে। তাই দিল্লিতে ঘর থেকে বের হলে চোখ জ্বলছে, শুরু হচ্ছে প্রবল কাশি।

রাজধানী শহরের এমন পরিস্থিতিতে কয়েকটি কোম্পানি তাদের কর্মচারীদেরকে ঘরে বসে কাজ করার পরামর্শ দিয়েছে। ইপিসিএ বলছে, ভয়াবহ এই দূষণ আমাদের সবার বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।’

ভয়াবহ এই পরিস্থিতিতে গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে ৫০ লাখ মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছেন। বায়ুদূষণের মাত্রা অত্যধিক হওয়ায় দিল্লিকে ‘গ্যাস চেম্বার’ বলে অভিহিত করেছেন তিনি।

গতকাল বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করতে গিয়ে মুখমন্ত্র কেজরিওয়াল দিল্লিকে গ্যাস চেম্বার হিসেবে অভিহিত করেন। স্কুল বন্ধ রাখার পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো প্রকার আউটডোর গেম থেকে বিরত রাখার পরামর্শও দেয়া হয়েছে।

তিনদিন আগে প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের রাজধানী নয়াদিল্লি। দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় স্থানে আছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। বাংলাদেশের রাজধানী ঢাকা ১৬৭ স্কোর নিয়ে আছে তালিকার চতুর্থ স্থানে।

এদিকে ভারত সফররত বাংলাদেশে ক্রিকেট দলের অনেক ক্রিকেটার গতকাল দিল্লিতে মাস্ক পরেই অনুশীলন করেছেন। দিল্লির এই বায়ুদূষণের মধ্যে খেলা কঠিন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো। তার এই অভিযোগ স্বীকার করেছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

শেয়ার করুন

পাঠকের মতামত