আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আন্দোলনে দিল্লির পুলিশ

আন্দোলনে দিল্লির পুলিশ


আইনজীবীদের হাতে লাগাতার নিগ্রহের অভিযোগে ভারতের দিল্লিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার পুলিশ সদস্য। মঙ্গলবার সকালে দিল্লি পুলিশের সদর দফতরের সামনে এ বিক্ষোভ শুরু হয়।

শনিবার দিল্লির তিসহাজারি আদালতের পার্কিং এলাকায় এক আইনজীবীর গাড়িতে পুলিশের গাড়ির ধাক্কার ঘটনা কেন্দ্র করে আদালত প্রাঙ্গন ও পার্শ্ববর্তী এলাকায় আইনজীবী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২০ জন পুলিশ কর্মী আহত হন। উত্তেজিত আইনজীবীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন পুলিশের গাড়িতে। অবশ্য আইনজীবীদের পাল্টা অভিযোগ, কয়েকজন পুলিশ কর্মী এক নিরস্ত্র আইনজীবীকে লক্ষ্য করে গুলি চালায়, পুলিশের গাড়িতে তুলে ব্যাপক মারধরও করে।

ওই ঘটনার পর দিল্লির অন্যান্য আদালতে কর্মবিরতি শুরু করেন আইনজীবীরা। দিল্লির সাকেত ও করকরডুমা আদালতে আইনজীবীদের হাতে পুলিশ আক্রান্ত হয়। সোমবারএকটি ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ কর্মীকে রাস্তায় আটকে এলোপাথাড়ি মারধর করছেন আইনজীবীরা। তিস হাজারি আদালতেও পুলিশ কর্মীদের ফেলে প্রহার করতে দেখা গেছে আইনজীবীদের। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ডাক দেন পুলিশ সদস্যরা। এই নিগ্রহের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে দোষারোপ করাও শুরু করেন নিম্ম পদস্থ কর্মকর্তারা।

মঙ্গলবার সকালে আইটিও এলাকায় দিল্লি পুলিশের সদর দফতরের সামনে জড়ো হয়েছিলেন কয়েক হাজার পুলিশ সদস্য। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা দুঃখিত। আমরা পুলিশ। আমাদের কোনো অস্তিত্ব নেই। আমাদের পরিবার নেই। আমাদের কোনো মানবিক অধিকারও নেই।’ অনেকের হাতে প্ল্যাকার্ড, ‘আমরা বিচার চাই।’এক পর্যায়ে দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক বাইরে এসে শান্ত হতে বলেছিলেন বিক্ষোভকারীদের। কিন্তু আন্দোলনকারীরা ফিরে যান নি। দিল্লি পুলিশের বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইন্ডিয়া গেট পর্যন্ত। রাতে তারা সেখানেই মোমবাতি জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত