আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তি: যুক্তরাষ্ট্রে টুইটারের সাবেক ২ কর্মী অভিযুক্ত

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তি: যুক্তরাষ্ট্রে টুইটারের সাবেক ২ কর্মী অভিযুক্ত


সৌদি আরবের পক্ষে গুপ্তচরবৃত্তি করায় ক্ষুদেব্লগ টুইটারের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ আনা হয়েছে।

বুধবার সান ফ্রান্সিসকোতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়, সৌদি আরবের ওই দুই এজেন্ট টুইটার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে চেয়েছেন।

তারা যাদের তথ্য চেয়েছেন, সৌদি সরকারের অনেক পরিচিত সমালোচকও তাদের মধ্যে রয়েছেন বলে খবরে বলা হয়েছে। বিবিসির খবরে এমন তথ্য জানা গেছে।

আদালতের নথিতে আহমেদ আবু উআম্মাও এবং আলী আল জাবারাহ বলে দুজনের নাম দেখা গেছে।

এছাড়াও আহমেদ আল-মুতাইরি নামের তৃতীয় এক সৌদির বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস বলছে, এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির জন্য মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম মিত্র সৌদি নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বুধবার সিয়াটল আদালতে হাজির হলে আবুউআম্মাওকে রিমান্ডে পাঠিয়েছেন বিচারক। শুক্রবার তার আরেকটি শুনানির কথা রয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কাছে ভুয়া নথি এবং মিথ্যা বিবৃতি দেয়ার অভিযোগও রয়েছে আবুউআম্মাওয়ের বিরুদ্ধে।

২০১৫ সালে টুইটারের মিডিয়া পার্টনারশিপ ম্যানেজার পদে থাকা অবস্থায় চাকরি ছাড়েন তিনি।

আলী জাবারাহ এবং মুতাইরি দুজনই সৌদি আরবে রয়েছেন বলা ধারণা করা হচ্ছে।

সাবেক টুইটার প্রকৌশলী মুতাইরির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালে সৌদি শাসকরা তাকে নিয়োগ দেয়ার পর ছয় হাজারের বেশি টুইটার গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়েছেন তিনি।

তদন্তকারীরা বলেন, প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা মুতাইরিকে জেরা করার পর তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়। এরপরই স্ত্রী ও কন্যাকে নিয়ে সৌদি পাড়ি দিয়েছেন তিনি।

টুইটারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কুচক্রী দল আমাদের সেবায় ব্যাঘাত ঘটাতে চাচ্ছে। আমরা বুঝতে পারছি বিশ্ব নিয়ে টুইটারে মতামত প্রকাশ করেন এমন অনেক ব্যক্তি অসম্ভব ঝুঁকির মধ্যে রয়েছেন। তাদের গোপনীয়তা রক্ষা এবং গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যেতে আমাদের অনেক টুল রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত