আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিজেপি ক্ষমতায় বলেই মন্দিরের পক্ষে রায় : এমপি

বিজেপি ক্ষমতায় বলেই মন্দিরের পক্ষে রায় : এমপি


''আমার কথার অর্থ দেশে বিজেপি সরকার রয়েছে বলেই আইন-শৃঙ্খলা বজায় রয়েছে। অন্য কোনো সরকার থাকলে এটা সম্ভব হতো না।''

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। গুজরাটের ভারুচের সংসদ সদস্য মনসুখ ভাসাভার দাবি, ‘কেন্দ্রে বিজেপি সরকার আছে বলেই অযোধ্যায় মন্দিরের স্বপক্ষে রায় দিয়েছে শীর্ষ আদালত।’

মনসুখের এই মন্তব্যের একটি ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে দাঁড়িয়ে বিজেপি এমপি মনসুখ ভাসাভা গুজরাটিতে বলছেন, ‘‌রাম মন্দির অনেক পুরনো বিষয়। ভারত স্বাধীন হওয়ার পর অনেক বছর কেটে গেছে। তখন থেকেই রাম জন্মভূমি নিয়ে আন্দোলন চলছে। এই আন্দোলনে অনেক মানুষ নিহত হয়েছেন। কিন্তু, আজ কেন্দ্রে বিজেপি-র সরকার রয়েছে বলেই সুপ্রিম কোর্টকে মন্দিরের স্বপক্ষে রায়দান করতে হলো।’

এই ভাষণের সময় ভারুচের গেরুয়া এমপির সঙ্গেই মঞ্চে বসেছিলেন ভারুচের বিজেপি বিধায়ক দুষ্মন্ত পটেল, ভাগ্রার বিজেপি এমপি অরুণ সিং রাণা, ভারুচের বিজেপি সভাপতি যোগেশ পটেল, স্থানীয় পুরসভার প্রধান সুরভীবেন তামাকুওয়ালা।

ওই মঞ্চ থেকেই মনসুখ কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করেন। তার কথায়, ‘দেশজুড়ে একজন বিজেপি এমপি কোনো দিনই ভাবতে পারেনি জম্মু-কাশ্মিরে ৩৭০ ধারা রদ করা হবে। কিন্তু, প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্যই তা বাস্তবায়িত হয়েছে। অনেকেই বলেছিলেন এর জন্য দেশে অরাজক পরিস্থিতি তৈরি হবে। পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ চোখ রাঙাবে। কিন্তু, এসব কিছু হয়েছে কি? এটা সম্ভব হয়েছে মোদির কৌশলী পদক্ষেপের জন্যই।’

কেন হঠাৎ এই মন্তব্য করে বসলেন মনসুখ ভাসাভা? তবে কী এই রায় ‘পূর্বনির্ধারিতই’ ছিল‌? ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘আমার কথার অর্থ দেশে বিজেপি সরকার রয়েছে বলেই আইন-শৃঙ্খলা বজায় রয়েছে। অন্য কোনো সরকার থাকলে তা সম্ভব হতো না। সুপ্রিম কোর্টের রায়ের আগেই সরকারের তরফে মানুষকে শান্ত থাকার আবেদন করা হয়েছিল। তাতে সাড়া দিয়েছে দেশবাসী।’
ভাসাভা যাই বলুন না কেন, তার বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে ভারতজুড়ে।

শেয়ার করুন

পাঠকের মতামত