আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কিশোরীর সঙ্গে যৌনমিলনের অভিযোগ প্রত্যাখ্যান করলেন ব্রিটিশ প্রিন্স

কিশোরীর সঙ্গে যৌনমিলনের অভিযোগ প্রত্যাখ্যান করলেন ব্রিটিশ প্রিন্স


সাবেক বন্ধু জেফরি এপস্টেইনের লন্ডনের বাসায় এক কিশোরীর সঙ্গে যৌনমিলনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু। তার দাবি, ওই রাতে শিশুদের একটা পার্টি শেষে তিনি বাড়িতে ফিরে এসেছিলেন। ওই কিশোরীর সঙ্গে দেখা করার চিন্তাও তিনি কখনো করেন নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে এসব কথা বলেছেন রানি এলিজাবেথের দ্বিতীয় সন্তান।

মার্কিন বিনিয়োগকারী এপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে অনুতপ্ত নন বলে জানিয়েছেন প্রিন্স অ্যান্ড্রু। কারণ এই বন্ধুত্ব তাকে ব্যবসায়ীদের সঙ্গে মেশার সুযোগ করে দিয়েছিল। অবশ্য এপস্টেইনের আচরণ ‘অশোভন’ ছিল বলেও মন্তব্য করেছেন তিনি।

শিশু-কিশোরীদের পাচার ও জোর করে যৌনদাসীর কাজ করানোর মতো গুরুতর অভিযোগে কারাবাসে ছিলেন এপস্টেইন। গত  আগস্টে জেলের ভেতর আত্মহত্যা করেন তিনি।

এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগকারীদের একজন ভার্জিনিয়া জিউফ্রের দাবি,  তাকে ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত লন্ডন, নিউ ইয়র্ক ও এপস্টেইনের মালিকানাধীন ক্যারিবীয় একটি দ্বীপে অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করা হয়েছিল। এপস্টেইন তাকে যৌনদাসী হিসেবে রাখতো।

বিবিসিকে দেওয়া ঘন্টাব্যাপী সাক্ষাৎকারে প্রিন্স অ্যান্ড্রু দুই দশক আগে লন্ডনের একটি নাইটক্লাবে জিউফ্রির সঙ্গে দেখা হওয়া, একসঙ্গে নাচা, ঘর্মাক্ত হওয়া এবং পরে যৌন সম্পর্কের অভিযোগ প্রত্যাখ্যান করেন।

যে রাতে দেখা ও যৌনমিলন হয়েছে বলে জিউফ্রে অভিযোগ করেছেন, সেই রাতে প্রিন্স অ্যান্ড্রু মেয়ে বিয়েট্রিসকে সঙ্গে নিয়ে ওকিংয়ের একটি পিৎজা এক্সপ্রেস রেস্টুরেন্টে গিয়েছিলেন এবং পরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গেই ছিলেন বলে দাবি করেছেন।

তিনি বলেন, ‘আমি সুস্পষ্টভাবে, দ্ব্যর্থহীনভাবে আপনাকে বলতে পারি, এটা কখনোই ঘটেনি। ওই নারীর সঙ্গে সাক্ষাতের কোনো স্মৃতি আমার নেই , কিছু নেই।’

শেয়ার করুন

পাঠকের মতামত