আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হংকংয়ে পুলিশকে তীর ছুঁড়ছে বিক্ষোভকারীরা

হংকংয়ে পুলিশকে তীর ছুঁড়ছে বিক্ষোভকারীরা


হংকংয়ের বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে তীর ও পেট্রোল বোমা ছুঁড়েছে। রোববার হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে তীর ছোঁড়ার এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, তাদের এক গণমাধ্যম সংযোগ কর্মকর্তার পায়ে তীর বিদ্ধ হয়েছে। আরেক অফিসারের মাথায় থাকা হেলমেটে ধাতব বল আঘাত হেনেছে। তবে তিনি কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হননি। বিক্ষোভকারীদের বহুল  ব্যবহৃত এলাকা কৌলুন জেলার নাথান রোডে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কৌলুন জেলার মধ্যাঞ্চলে অবস্থিত হংকং পলিটেকনিকে শনিবার রাতভর পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়ায় আগুন জ্বলতে দেখা গেছে। বিক্ষোভকারীদেরকে তাদের অবস্থানস্থল থেকে বের করে খোলা স্থানে নিয়ে আসার জন্য পুলিশ বিপুল পরিমাণ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

রোববার বিকেলে সংঘাত আরো  ছড়িয়ে পড়ে। পুলিশের জলকামান ব্যবহারের জবাবে তারা পেট্রোল বোমা ছোঁড়ে। ছাতার আড়াল নিয়ে ক্রস হার্বার টানেলে আশ্রয় নেওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করেছে পুলিশ।

এক বিবৃতিতে পুলিশ বলেছে,‘দাঙ্গাকারীরা বড় গুলতি দিয়ে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে কঠিন বস্তু ও পেট্রোল বোমা ছুঁড়ছে। এ ধরনের গুলতি দিয়ে ৪০ মিটার দূরত্বে আঘাত হানা যায়। পুলিশ হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির সহিংস কর্মীদের সতর্ক করে দিয়ে জানিয়েছে, তারা দাঙ্গার সূচনা করছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত