আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ছুটি না পেয়ে পাঁচ সহকর্মীকে হত্যা করে পুলিশ সদস্যের আত্মহত্যা

ছুটি না পেয়ে পাঁচ সহকর্মীকে হত্যা করে পুলিশ সদস্যের আত্মহত্যা

ভারতের ছত্তিশগড়ের ইন্দো-টিবেটান বর্ডার সীমান্তে পুলিশের (আইটিবিপি) ৪৫ ব্যাটালিয়নে এক কনস্টেবল গুলি করে হত্যা করেছেন তার পাঁচ সহকর্মীকে। পর মুহূর্তে একই অস্ত্রে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনার আরো তিন ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ছত্তিগড়ের নারায়ণপুর জেলায় আইটিবিপির ৪৫ ব্যাটালিয়ন ক্যাম্পে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এই ঘটনায় ঐ রেঞ্জের পুলিশের মহাপরিদর্শক সুন্দর রাজ পি , আইটিবিপি কনস্টেবল বুধবার সকালে দায়িত্ব পালনকালে নিজের আগ্নেয়াস্ত্র বের করে সহকর্মী পুলিশ সদস্যদের ওপর গুলি করতে শুরু করেন। এতে ঘটাস্থলেই নিহত হন পাঁচ পুলিশ। পরে একই বন্দুকের গুলি দিয়ে নিজেও আত্মহত্যার পথ বেছে নেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহত তিন পুলিশ সদস্যকে হেলিকপ্টারে করে রায়পুর হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই সহকর্মীদের গুলি করে নিজে আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান। দীর্ঘদিন ধরে ছুটির আবেদন মঞ্জুর না হওয়ায় তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। গুলির আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইটিবিপি কর্মকর্তারা। কিন্তু ততক্ষণে নিজেকেও গুলি করে দেন ওই জওয়ান।

শেয়ার করুন

পাঠকের মতামত