আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৩

দিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৩

ভারতের রাজধানী দিল্লিতে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো অন্তত ১১ জন আহত হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে তারা আরও জানায়, ভোরবেলায় ছ’তলা ওই বাড়িটিতে আগুন লাগে। বিল্ডিংটি আসলে কারখানা হিসেবে ব্যবহৃত হতো। সেই সময় কারখানার ভিতরই ঘুমাচ্ছিলেন শ্রমিকরা। আচমকা আগুনের স্ফুলিঙ্গে ঘুম ভাঙে তাদের। চোখ খুলেই দেখেন দাউদাউ করে জ্বলছে সেখানে মজুত রাখা জিনিসপত্র।

জরুরী সেবার ফোন পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। কিন্তু ধোঁয়া আর কুয়াশায় জনবহুল এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। পরে আরও ১২টি ইউনিট এসে পৌঁছায় সেখানে। ফায়ার সার্ভিসের মোট ২৭টি ইউনিটের চেষ্টায় আগুন অনেকখানি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রায় ৫০ জন বাসিন্দাকে ওই বাড়ি থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে আহত ১১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নেভাতে ঘটনাস্থলে ত্রিশটি অগ্নিনির্বাপণকারী ট্রাক পাঠানো হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত