আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নাইজারে সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলা, নিহত ৭১

নাইজারে সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলা, নিহত ৭১

আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলীয় ইনাতিস অঞ্চলের এক সামিরিক ঘাঁটিতে ভয়াবহ হামলায় কমপক্ষে ৭১ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ সেনা। হামলায় এখনও নিখোঁজ রয়েছে আরো বহু মানুষ। স্থানীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে নাইজার সরকার। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে সামরিক মুখপাত্র বলেন, মঙ্গলবার রাতে উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী এই হামলা চালায়। এতে ১২ সেনা আহত এবং আরো বহু নিখোঁজ রয়েছে।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, শতাধিক ভারী অস্ত্রধারী জঙ্গিরা ওই হামলা চালিয়েছে। তবে সেনাদের ওপর হামলা চালানোর পর জঙ্গিদের পাল্টা জবাব দেয়া হয়েছে। এতে জঙ্গিদের অনেকেই প্রাণ হারিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে নিহত জঙ্গিদের সংখ্যা কত বিবৃতিতে তা বলা হয়নি।

দু'পক্ষের মধ্যে টানা তিন ঘণ্টা লড়াই হয়। একটি সূত্র জানিয়েছে, জঙ্গিরা ওই ক্যাম্পে কামান ও গোলাবর্ষণ করেছে। গোলাবারুদ আর বোমা বিস্ফোরণ থেকেই বহু সেনা নিহত হয়েছেন।

তবে ওই হামলার জন্য কারা দায়ী তা এখনও নিশ্চিত করা হয়নি। দীর্ঘদিন ধরেই জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে নাইজারের সেনাবাহিনী।

এদিকে মঙ্গলবারের ওই হামলার সময় শান্তি ও নিরাপত্তা বিষয়ক একটি সম্মেলনে অংশ নিতে মিসরে সফরে ছিলেন নাইজারের প্রেসিডেন্ট ইসুফু মাহামাদু। তিনি তার ওই সফর সংক্ষিপ্ত করে রাজধানী নিয়ামিতে ফিরে আসবেন বলে জানানো হয়েছে।

২০১৫ সাল থেকেই জঙ্গিরা নাইজারে সক্রিয় হতে শুরু করে। এখন পর্যন্ত নাইজারের সেনাবাহিনীর ওপর এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি এলাকায় ওই হামলা চালানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত