আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতের বিভ্ন্নি রাজ্যে বিক্ষোভের আগুন, নিহত ৬

ভারতের বিভ্ন্নি রাজ্যে বিক্ষোভের আগুন, নিহত ৬

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় পঞ্চম দিনের মতো টানা বিক্ষোভ করছেন দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যের হাজার হাজার মানুষ। শুধু আসামেই পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিক্ষোভকারীদের আগুনে রোববার পর্যন্ত অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে তিন বিক্ষোভকারীর প্রাণ গেছে পুলিশের গুলিতে। বিক্ষোভ সহিংসতায় বিধ্বস্ত আসাম, পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন এবং আসামে কারফিউ জারি করা হয়েছে।

রোববার আসামের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপি বলছে, পুলিশের গুলিতে চারজন ও দোকানে বিক্ষোভকারীদের আগুনে একজন এবং বিক্ষোভের সময় গণপিটুনিতে একজনের প্রাণহানির ঘটনার পর আসামের বৃহত্তম শহর গুয়াহাটিতে উত্তেজনা বিরাজ করছে। রোববারও গুয়াহাটিতে ৫ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়।

এ সময় বিক্ষোভকারীদের সামনে শত শত পুলিশ সদস্যকে নীরব থাকতে দেখা যায়। বিক্ষোভকারীরা নাগরিকত্ব আইনের বিরোধিতা করে স্লোগান দেন। অনেকের হাতে ‘আসাম দীর্ঘজীবী হোক’, ‘নাগরিকত্ব সংশোধনী আইন চাই না’ লেখা ব্যানার দেখা যায়।

আসামের কর্মকর্তারা বলেছেন, রোববার নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি কিছুটা রাজ্যের তেল এবং গ্যাস উৎপাদনে কারফিউয়ের ধাক্কা লেগেছে। তবে অনেকেই দোকানপাট খুলতে শুরু করেছেন। বুধবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। পরদিন রাষ্ট্রপতি এই বিলে স্বাক্ষর করলে সেটি আইনে পরিণত হয়।

আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যেসব অমুসলিম শরণার্থীরা ভারতে গেছেন তারা দেশটির নাগরিকত্ব পাবেন। তবে মুসলিম শরণার্থীদের ব্যাপারে আইনে কিছুই বলা হয়নি।

এদিকে বিতর্কিত এই আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গেও তৃতীয়দিনের মতো বিক্ষোভ করছে রাজ্যের হাজার হাজার মানুষ। এই আইনের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ-সহিংসতা অব্যাহত থাকায় রোববার পশ্চিমবঙ্গের ছয়টি জেলায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।

তারপরও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন। ট্রেন, বাস, ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজ্যের পূর্বাঞ্চলে ট্রেন সেবা বন্ধ করে দেয়া হয়েছে।

নতুন আইনে এই রাজ্যে প্রতিবেশী বাংলাদেশ থেকে ভারতে যাওয়া অনেক শরণার্থী নাগরিকত্ব পাবেন এমন আশঙ্কায় সেখানে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। রোববার আবারও বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, উত্তর-পূর্বাঞ্চলের স্থানীয় সংস্কৃতি হুমকির মুখে পড়বে না।

রোববার পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক সমাবেশে অংশ নিয়ে অমিত শাহ বলেন, আমাদের উত্তরপূর্বাঞ্চলের ভাই-বোনদের সংস্কৃতি, ভাষা, সামাজিক পরিচয় এবং রাজনৈতিক অধিকার আগের মতোই অক্ষুণ্ন থাকবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার দেশটিতে বসবাসরত ২০ কোটি মুসলিমকে এক ঘরে করতে নতুন এই আইনের বাস্তবায়ন করছে বলে মুসলিম মানবাধিকার সংগঠনের নেতারা দাবি করেছেন। তবে নরেন্দ্র মোদি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। দেশটির একাধিক মানবাধিকার সংস্থা এবং একটি মুসলিম রাজনৈতিক দল নতুন এই নাগরিক আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। তাদের যুক্তি, নতুন নাগরিকত্ব আইন সংবিধান এবং ভারতীয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের বৈশিষ্ট্যের বিপরীত।

রাজ্যসভায় এ আইন পাসে সমর্থন দিয়েছিল আসামে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজনৈতিক জোটসঙ্গী আসাম গণপরিষদ। রোববার আসাম গণপরিষদের নেতারা বলেছেন, তারা সমর্থন প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে এই আইনকে চ্যালেঞ্জ জানাতে সুপ্রিম কোর্টে যাওয়ার দলীয় সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত