আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গাজীপুরে ফ্যান কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১০

গাজীপুরে ফ্যান কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১০


গাজীপু‌রে একটি ফ্যান তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ১০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই কারখানার শ্রমিক বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

রবিবার সন্ধ্যায় সদর উপ‌জেলার বা‌ড়িয়া ইউ‌নিয়‌নের কেশোর্তা এলাকায় লাক্সারি ফ্যান তৈরির কারখানায় ওই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- রংপুরের মো. ফরিদুল ইসলাম (১৮), গাজীপুরের শ্রীপুর উপজেলার মার্তা এলাকার রাশেদ (২৫), এলাকার মো. শামীম (২৬), স্থানীয় কেশরিতা এলাকার উত্তম (২৫)। আহতদের মধ্যে স্থানীয় আনোয়ার হোসেন ও গাজীপুরের শ্রীপুর উপজেলার মার্তা গ্রামের মো. হাসান নাম জানা গেছে।

দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন আসেন পুলিশ সুপার, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিসের ডেপুটি ডাইরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, সন্ধ্যা ৬টার দিকে কারখানার তিনতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পান। পরে তাদের স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পৌণে ১ ঘণ্টার চেষ্টায়  আগুন নেভানো হয়। পরে তৃতীয় তলায় ১০শ্রমিকের লাশ পড়ে থাকতে দেখা যায়। প্রথমে তৃতীয় তলায় একটি দরজার কাছে আগুনের সূত্রপাত হলে শ্রমিকরা আত্মরক্ষায় ভেতরের দিকে চলে যায়। পরে মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শ্রমিকরা আটকা পড়েন। প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে, ১০জনই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। আগুন নিয়ন্ত্রণের পর তৃতীয় তলার কক্ষ থেকে ওই ১০শ্রমিককের লাশ উদ্ধার করা হয়। কয়েকজন আহত হলেও তাদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার সময় সেখানে তখন ১৯জন শ্রমিক কাজ করছিলেন । কারখানার ভবনটি আবাসিক ভবন এবং তৃতীয় তলায় টিনসেডের অতিরিক্ত শেড ছিল। ভবনের মালিকের নাম মো. জাহিদ বলে জানা গেছে।

শহীদ তাউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভ’ষন দাস জানান, তার হাসপাতালে ওই ঘটনায় দ্বগ্ধ স্থানীয় কেশরিতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আনোয়ার হোসেন (২০) ও জামুনা এলাকার আব্দুল মোতালেববের ছেলে মো. হাসান (১৯) ভর্তি আছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত