আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এখনও অশান্ত পশ্চিমবঙ্গ

এখনও অশান্ত পশ্চিমবঙ্গ


চারদিন কেটে গেলেও এখনও অশান্ত পশ্চিমবঙ্গ। ভারতের এই রাজ্যের বিভিন্ন প্রান্তে জ্বলছে প্রতিবাদের আগুন। অবরোধ, বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। সবচেয়ে ক্ষতি হয়েছে রেলে। একের পর এক স্টেশনে অগ্নিকান্ডের ঘটন। জ্বালিয়ে দেয়া হচ্ছে রেলের বগি। ছাড়া হচ্ছে না কিছুই। এই অবস্থায় একের পর এক ট্রেন বাতিল করা হচ্ছে। যার ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

শুধু সাধারণ মানুষের ভোগান্তি নয়, ব্যাপক ক্ষতি ভারতীয় রেলেও। জানা গেছে, এখনও পর্যন্ত ১০০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে রেলে। যদিও এই ক্ষতির পরিমাণ আরও বাড়াতে চায় না রেল। আর তাই পশ্চিমবঙ্গের স্টেশনগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল রেল।

ইতোমধ্যেই অতিরিক্ত ৮ কোম্পানি বাহিনী পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে। রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর স্টেশনে সেই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার থেকেই বিভিন্ন স্পর্শকাতর স্টেশনে বাড়তি বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, বিক্ষোভকারীদের তাণ্ডবে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মালদহের হরিশচন্দ্রপুর, ভালুকা রোড স্টেশন। সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে স্টেশন দুটি। সিগন্যাল ব্যবস্থা কাজ করছে না। ফলে কোনো উত্তরবঙ্গগামী ট্রেন যেতে পারছে না।

শুধু তাই নয়, তাণ্ডবের জেরে আজিমগঞ্জ-নিউ ফারাক্কা সেকশনে ক্ষতিগ্রস্ত নিমতিতা, সুজনিপুর, ধুলিয়ান গঙ্গা, নোয়াপাড়া হল্ট, বাসুদেবপুর হল্ট, মনিগ্রাম প্রভৃতি স্টেশনগুলি। ক্ষতিগ্রস্ত ৭টি লেভেল ক্রসিং গেট। কৃষ্ণনগর- লালগোলা সেকশনে ক্ষতিগ্রস্ত লালগোলা, কৃষ্ণপুর, সরগাছি, বেলডাঙা, রেজিনগর স্টেশন। শিয়ালদহ বজবজ সেকশনে ক্ষতিগ্রস্ত আকরা স্টেশন।

শিয়ালদহ-ডায়মন্ডহারবার সেকশনে ক্ষতিগ্রস্ত দেউলা স্টেশন। নলহাটি-আজিমগঞ্জ সেকশনে ক্ষতিগ্রস্ত বারালা স্টেশন। তাণ্ডবের জেরে প্রায় ১৫টি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাংলা এক টেলিভিশনের প্রকাশিত খবরে বলা হয়েছে।

ফলে ব্যাপক ক্ষতি ভারতীয় রেলে। স্টেশনগুলির অবস্থা এতটাই খারাপ যে বাতিল করা হয়েছে একের পর এক ট্রেন। প্রভাব পড়ছে লোকাল ট্রেন চলাচলেও। তবে নতুন করে যাতে স্টেশনগুলিতে কোনও তাণ্ডব না চালাতে পারে সেজন্যেই এই বাড়তি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ভারতীয় রেলে।

অন্যদিকে রবিবারই মুর্শিদাবাদের বিভিন্ন স্টেশনে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এবার রাজ্যের বিভিন্ন স্টেশনে বাহিনী মোতায়েনের নির্দেশ।

শেয়ার করুন

পাঠকের মতামত