আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

উইঘুর নারীদের সঙ্গে রাত কাটাতে পাঠানো হয় চীনা পুরুষদের

উইঘুর নারীদের সঙ্গে রাত কাটাতে পাঠানো হয় চীনা পুরুষদের


উইঘুর মুসলিম নারীদের ওপর নতুন ধাঁচের নির্যাতন শুরু করেছে চীন সরকার। ‘জোড়াবদ্ধ ও পরিবার হওয়া’ কর্মসূচির আওতায় শিনজিয়াংয়ে উইঘুর নারীদের সঙ্গে রাত কাটাতে তাদের বাড়িতেই পাঠানো হচ্ছে চীনা হান সম্প্রদায়ের পুরুষদের। হান পুরুষদের সঙ্গে যেসব নারীদের রাত কাটাতে বাধ্য করা হচ্ছে, তাদের অধিকাংশের স্বামীই চীনের বন্দিশিবিরে আটক রয়েছে।

২০১৭ সালে এই কর্মসূচি চালু করা হয়। সম্প্রতি রেডিও ফ্রি এশিয়া অজ্ঞাতনামা দুই চীনা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে। পরিস্থিতি এতোটাই ভয়ঙ্কর যে, একই বিছানায় একাধিক পুরুষের সঙ্গে ঘুমাতে বাধ্য হচ্ছে উইঘুর নারীরা।

এক কর্মকর্তা বলেন, ‘সাধারণত একটি বিছানায় এক জন কিংবা দুজন ঘুমায়। তবে তাপমাত্রা যদি বেশি শীতল হয় তাহলে সেখানে তিন জনও ঘুমায়। সঙ্গী পুরুষের স্বজনের সঙ্গে একই বিছানায় নারীদের ঘুমানো এখন স্বাভাবিক হিসেবে বিবেচনা করা হয়’।

‘স্বজন’ বলতে সেইসব পুরুষদের বোঝানো হয় যারা ওই নারীর পরিবারের সদস্য নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এই চীনা পুরুষরা উইঘুরদের বাড়িতে একটানা ছয় দিন অবস্থান করে। তারা ওই পরিবারের সদস্যদের সঙ্গে কাজ করে এবং তাদের খাওয়াদাওয়াটাও হয় একসঙ্গে। এই সময় তারা কমিউনিস্ট পার্টির আদর্শ নিয়ে আলোচনা করে।

আরেক চীনা কর্মকর্তা বলেন, ‘তারা ওই পরিবারটিকে মতাদর্শ দিয়ে সাহায্য করে, তাদেরকে নতুন চিন্তাচেতনায় নিয়ে আসা হয়। তারা জীবন নিয়ে কথা বলে। আর এই সময়ে তারা একে অন্যের প্রতি অনুভূতি জাগ্রত করার চেষ্টা করে’।

যুক্তরাষ্ট্রে বসবাসরত উইঘুর মুসলিম রুশান আব্বাস একটি অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি উইঘুর নারীদের পদ্ধতিগত ধর্ষণ’।

তিনি বলেন, ‘এটা গর্ণধর্ষণ। উইঘুর নারীদের বিয়ের জন্য সরকার হান পুরুষদের অর্থ,বাড়ি ও চাকরি দিচ্ছে’।

রুশান জানান, এই ধরনের পুরুষদের প্রত্যাখ্যান করা অনেক সময় দুঃসাধ্য হয়ে ওঠে উইঘুর নারীদের জন্য। কারণ প্রত্যাখ্যান করা হলে তাদেরকে সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দেওয়া হবে।

তিনি বলেন,‘মেয়ে অথবা তার পরিবারের সদস্যরা এ ধরনের বিয়ে প্রত্যাখ্যান করতে পারে না। কারণ নাস্তিক হান চীনাদের প্রত্যাখ্যান করা হলে তাদেরকে ইসলামি  চরমপন্থি হিসেবে বিবেচনা করা হবে। বছরের পর বছর ধরে বিয়ের নামে উইঘুর নারীদের ধর্ষণ করে যাচ্ছে চীনারা’।

মানবাধিকার সংস্থাগুলির হিসেবে শিনজিয়াংয়ে চীনের বন্দিশিবিরে আটক রাখা হয়েছে ১০ লাখের বেশি উইঘুর মুসলমানকে। তথাকথিত এই ‘পুনঃশিক্ষা শিবিরে’ প্রহার, ধর্ষণসহ সব ধরনের নির্যাতন চলে বলেও দাবি তাদের।

শেয়ার করুন

পাঠকের মতামত