আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইরান-যুক্তরাষ্ট্র, ভয়াবহ যুদ্ধের শঙ্কা

ইরান-যুক্তরাষ্ট্র, ভয়াবহ যুদ্ধের শঙ্কা

ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকান্ডকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

শুক্রবার (৩ ডিসেম্বর) ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে কাসেম সোলাইমানিকে বহনকারী গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে কাসেম সোলাইমানিসহ ৮ জন নিহত হন। তার মৃত্যুতে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। খবর ফার্সনিউজের।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, বিপ্লবী গার্ডস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানিকে যারা হত্যা করেছে, সেই অপরাধীদের জন্য ভয়াবহ প্রতিশোধ অপেক্ষা করছে।

লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, বিশ্বজুড়ে সব প্রতিরোধ যোদ্ধাদের কাজ ও দায়িত্ব হচ্ছে জেনারেল কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ নেয়া।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সোলাইমানিকে হত্যা পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, সোলাইমানির মৃত্যু ইরানি সরকারের ওপর সবচেয়ে বড় আঘাত। তার হাত মার্কিন নাগরিকদের রক্তে রঞ্জিত।

তবে সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিরোধী দলীয় সদস্য ক্রিস মারফির মতে, এতে ব্যাপক আঞ্চলিক যুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী প্রতিরক্ষামন্ত্রী লরেন্স কব বলেন, অসম হামলা চালিয়ে প্রতিশোধ নিতে পারে ইরান।

সোলাইমানিকে হত্যা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা বলে মত দিয়েছেন হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা হিলারি ম্যান লেভারেট।

তিনি বলেন, আমেরিকানদের পুরো অঞ্চলজুড়ে সতর্ক হওয়া উচিত। আমরা এখন এক অবিশ্বাস্য ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছি। এটা অবশ্যই এক ভয়াবহ পরিস্থিতি যার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলছি।

সোলাইমানি নিহত হওয়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার সমতুল্য বলে তিনি মন্তব্য করেন। হিলারি ম্যান বলেন, কংগ্রেসে কোনো বিতর্কের আয়োজন না করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। মার্কিন ঘরোয়া প্রেক্ষাপটে এটা সম্ভাব্য একটি অবৈধ পদক্ষেপ।

ইরানি রাজধানী থেকে আল-জাজিরার ডোরসা জাব্বারি বলেন, তার মৃত্যুর খবরে তেহরানের বাসিন্দাদের মধ্যে শোকের আবহ ছড়িয়ে পড়েছে। যখন এই ঘোষণা এসেছে, তখন তারা ঘুম থেকে জেগে উঠছেন। কাজেই তাকে হত্যার ঘটনায় অভিঘাত ও ক্ষোভ কেবল ইরানে না, পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত