আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সোলেইমানির জানাজা-মিছিলে ‘আমেরিকার মৃত্যু চাই’

সোলেইমানির জানাজা-মিছিলে ‘আমেরিকার মৃত্যু চাই’


ইরানি জেনারেল কাশেম সোলেইমানির জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। জানাজায় অংশ নেয়া মিছিলে সবাই ইরাকি এবং মিলিশিয়া বাহিনীর পতাকা বহন করে। জানাজা পরবর্তী মিছিলে ‘আমেরিকার মৃত্যু চাই’ শ্লোগানে প্রকম্পিত করে তোলে তেহরানের আকাশ-বাতাস।

ইরানে সোলেইমানির মৃত্যুতে দেশটিতে তিন দিনের ‘জাতীয় শোক’ ঘোষণা করা হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কে তার ছবি সংবলিত ব্যানার লাগানো হয়েছে। যেসব সিনেমায় হাস্যরসাত্মক দৃশ্য রয়েছে, সেগুলো বন্ধ রাখা হয়েছে। এছাড়া, দেশজুড়ে মিউজিক কনসার্ট সাময়িক বন্ধ রাখা হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনী বলেছেন, যেসব অপরাধী তাদের নোংরা হাত দিয়ে গতরাতে জেনারেল সোলায়মানির রক্ত ঝরিয়েছে তাদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে।

কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি নিহতের পর শুক্রবার এক শোকবার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এসময় ইরানের সর্বোচ্চ নেতা ইরানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

গত শুক্রবার ভোরে বাগদাদি মার্কিন বিমান হামলায় সোলেইমানি নিহত হয়। পরে হোয়াইট হাউজ এক টুইট বার্তায় জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই তাকে হত্যা করা হয়েছে। মার্কিন নাগরিকদের স্বার্থরক্ষায় যেকোনো পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের সর্বোচ্চ নেতা সোলেইমানি সম্পর্কে বলেন, বিশ্বের কুচক্রি ও শয়তানি শক্তিগুলোর বিরুদ্ধে বহু বছর ধরে একনিষ্ঠ ও বীরোচিত জিহাদ চালিয়ে গেছেন জেনারেল সোলেইমানি। তিনি দীর্ঘদিন ধরে শাহাদাতের অমীয় সুধা পান করার যে আকাঙ্ক্ষা পোষণ করতেন শেষ পর্যন্ত সেই উচ্চ মর্যাদায় তিনি অধিষ্টিত হয়েছেন; তবে তার রক্ত ঝরেছে মানবতার সবচেয়ে বড় দুশমন ও সবচেয়ে জালিম শাসক যুক্তরাষ্ট্রের হাতে।

আয়াতুল্লা খামেনী আরো বলেন, বিগত বছরগুলোতে জেনারেল সোলেইমানি যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার পুরস্কার হিসেবে তিনি শাহাদাতপ্রাপ্ত হয়েছেন এবং তার চলে যাওয়ায় তার রেখে যাওয়া পথ বন্ধ হবে না।

শেয়ার করুন

পাঠকের মতামত