আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

তেহরান-রিয়াদ উত্তেজনা নিরসনে বার্তা নিয়ে বাগদাদে গিয়েছিলেন সোলাইমানি

তেহরান-রিয়াদ উত্তেজনা নিরসনে বার্তা নিয়ে বাগদাদে গিয়েছিলেন সোলাইমানি

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি জানিয়েছেন, তার সরকারের আমন্ত্রণেই গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদে পৌঁছান ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি। তিনি তেহরান-রিয়াদ উত্তেজনা নিরসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছিলেন। ওইদিন সাড়ে আটটায় ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা ছিল তার। তবে তার আগেই বাগদাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় নিহত হন সোলাইমানি।

মার্কিন বিমান হামলায় সোলাইমানির সঙ্গে নিহত হন ইরাকের প্রভাবশালী মিলিশিয়া গ্রুপ হাশদ আশ শাবির ডেপুটি কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসহ মোট দশ জন। ওই হামলার পর রবিবার পার্লামেন্টের এক অধিবেশনে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার পক্ষে ভোট দেন আইনপ্রণেতারা। পার্লামেন্টে দেওয়া বক্তব্যে ইরাকের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীও মার্কিন বাহিনী প্রত্যাহারের পক্ষে মতামত দেন।

ইরাকি প্রধানমন্ত্রী দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইরানের যে সংলাপ চলছিল সে সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করছিলেন জেনারেল সোলাইমানি। ইরাকের প্রধানমন্ত্রী রবিবার দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে এ কথা জানান। ওই অধিবেশনে ইরাক থেকে দখলদার মার্কিন সেনা বহিষ্কার করার বিল পাস হয়। আদেল আব্দুল মাহদি বলেন, সৌদি আরব এর আগে ইরাকের মাধ্যমে ইরানকে যে বার্তা দিয়েছিল সে ব্যাপারে তেহরানের জবাব নিয়ে জেনারেল সোলাইমানি বাগদাদ সফরে গিয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, সোলাইমানিকে হত্যার মধ্য দিয়ে সম্ভাব্য হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে ইরাক সরকারের দাবি, মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে দূত হিসেবে কাজ করছিলেন নিহত জেনারেল।

শেয়ার করুন

পাঠকের মতামত