আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘকালীন শাসকের জীবনাবসান

মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘকালীন শাসকের জীবনাবসান


ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ ইন্তেকাল করেছেন। শুক্রবার সন্ধ্যায় ৭৯ বছর বয়সী সুলতান চিরবিদায় নিয়েছেন। দেশটির রাষ্ট্রিয় টেলিভিশন শনিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কাবুস বিন সাইদ ক্যান্সারে ভুগছিলেন। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

তিনি জামার্নীতে দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছিলেন। এরপর বেলজিয়ামে চিকিৎসা নিয়ে নতুন বছরের শুরুতে দ্রুত মাস্কাটে ফিরে আসেন।

চার দশক ধরে ওমানে রাজত্ব করেছেন কাবুস বিন সাইদ। এসময় নানা সংস্কারমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনপ্রিয়তাও পেয়েছিলেন তিনি। সুলতানের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

মধ্যপ্রাচ্যে সবচেয়ে দীর্ঘ সময় সুলতান হিসেবের দায়িত্ব পালন করেছেন কাবুস। ১৯৭০ সালে শান্তিপূর্ণ অভ্যুত্থানে পিতার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন তিনি।

১৯৪০ সালে ওমানে জন্মগ্রহণ করেন কাবুস। তিনি ১৯৮৮ সালে স্যান্ডহর্স্টে যোগ দিতে যুক্তরাজ্যে ভ্রমণ করেন এবং ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। সেখানে তিনি প্রথম ব্যাটালিয়ন দ্য ক্যামেরোনিয়ানস (স্কটিশ রাইফেলস) এ নিযুক্ত ছিলেন এবং এক বছর জার্মানিতে দায়িত্ব পালন করেছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত