আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ওমানের নতুন সুলতান হাইথাম

ওমানের নতুন সুলতান হাইথাম

সুলতান কাবুসের মৃত্যুর পর ওমানের নতুন সুলতান নির্বাচিত হয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইথাম বিন তারিক আল-সাঈদ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এখবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা

কাবুসের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পরই নতুন সুলতানের শপথ নেয়ার কথা জানায় ওমানের সরকারি টেলিভিশন। সেখানে বলা হয়, শনিবার সকালে রাজ পরিবারের কাউন্সিলের সামনে ওমানের নতুন সুলতান হিসাবে শপথ গ্রহণ করেছেন দেশটির সাংস্কৃতিমন্ত্রী হাইথাম। তিনি প্রয়াত সুলতান কাবুসের চাচাতো ভাই ছিলেন।

ওই খবরে আরো বলা হয়, কাবুসের লেখা রহস্যময় খামটি খোলার পরই হাইথামকে দেশের শাসক হিসাবে মেনে নেয় ওমান কর্তৃপক্ষ। কেননা ওই খামে নিজের উত্তরাধিকার হিসাবে হাইথাম বিন তারিক আল-সাঈদের নাম লিখে রেখে গিয়েছিলেন কাবুস। তবে কবে এবং কখন ওই খামটি খোলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংবাদ মাধ্যমটি।

পরে ওমান সরকারের এক টুইটার পোস্টে জানেোন হয়, হাইথাম বিন তারিক দেশের নতুন সুলতান হিসাবে শপথ নিয়েছেন। ... এক রুদ্ধদ্বার বৈঠকে রাজ পরিবারের সদস্যরা তাকে ওমানের সুলতান হিসাবে মনোনীত করেন।’

এর আগে ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ মারা গেছেন বলে খবর প্রকাশ করে সে দেশের সরকারি টেলিভিশন। দীর্ঘ ছয় বছর ধরে ক্যানসার ও বার্ধক্যজনিত জটিলতায় ভোগার পর শুক্রবার সন্ধ্যায় মারা যান ৭৯ বছর বয়সী কাবুস। তার মৃত্যুতে দেশে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। মৃত সুলতানের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য তিনদিন ধরে তার মরদেহ রাজ দরবারে রেখে দেয়া হবে। এছাড়া তার মৃত্যুতে ৪০ দিন ধরে অর্ধনমিত রাখা হবে দেশের জাতীয় পতাকা।

কাবুসের কোনো সন্তান-সন্ততি কিংবা ভাই নেই। ফলে ২০১১ সালের অক্টোবর মাসে তিনি নিজের উত্তরাধিকার ঘোষণার জন্য দেশের উত্তরাধিকার প্রক্রিয়া সংশোধন করার উদ্যোগ নিয়েছিলেন। যদিও তিনি কাকে নিজের উত্তরাধিকার মনোনীত করেছেন সেটি কখনও প্রকাশ করেননি। তিনি একটি খামে নিজের উত্তরাধিকারের নাম লিখে রেখেছিলেন এবং কেবল তার মৃত্যুর পরই এটি খোলা যাবে নির্দেশ দেয়া ছিলো। সুলতান কাবুসের নির্দেশ মেনেই সুলতান হাইথামকে ওমানের নতুন শাসক হিসাবে নির্বাচিত করা হয়েছে বলে জানা গেলো।

শেয়ার করুন

পাঠকের মতামত