আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আজাদ কাশ্মীর নিয়ে ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যে কংগ্রেস নেতার হুশিয়ারি

আজাদ কাশ্মীর নিয়ে ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যে কংগ্রেস নেতার হুশিয়ারি


পাক অধিকৃত আজাদ কাশ্মীর নিয়ে সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাবানকে কথা কম কাজ বেশি করতে হুশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

আজাদ কাশ্মীর নিয়ে সেনাপ্রধানের বিবৃতির দুই দিন পর রোববার বিকালে টুইট বার্তায় এসব কথা বলেন তিনি। এর আগে এনডিটিভির এক সাক্ষাৎকারে জেনারেল মনোজ মুকুন্দ নারাবানে বলেন, পাক অধিকৃত কাশ্মীরে বড় অভিযানের জন্য প্রস্তত সেনাবাহিনী এবং সেটা সরকারের আদেশ হওয়া উচিত। এর দুইদিন পরেই এমন মন্তব্য করলেন বহরমপুরের সংসদ সদস্য।

পাক অধিকৃত কাশ্মীর নিয়ে টুইটে কংগ্রেস নেতা তার দলের ১৯৯৪ সালে নেওয়া সংসদীয় প্রস্তাব অপ্রীতিকর স্মৃতি তৈরি করেছে বলেও উল্লেখ করেন।

অধীর চৌধুরী টুইটে বলেন, ১৯৯৪ সালে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে সর্বসম্মত প্রস্তাব নিয়েছে সংসদ। পদক্ষেপ করা এবং নির্দেশ দেয়া সরকারের দায়বদ্ধতা। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যদি আপনি সত্যিই এত ইচ্ছুক হন, আমি বলব, আপনি ভারতের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষাবাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা করুন।

এর আগে সেনাপ্রধানের দায়িত্ব নেয়ার কিছুক্ষণ পরেই এনডিটিভিকে মনোজ মুকুন্দ নারাবানে বলেন, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে বাহিনীর। যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত।

সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মনোজ মুকুন্দ নারবানে।

এর আগে গতমাসে, সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগেপাকিস্তানকে চরম বার্তা দেন সেনাপ্রধান। তিনি বলেন, সন্ত্রাসবাদের আঁতুরঘরে এগিয়ে গিয়ে হানা দেয়ার অধিকার রয়েছে আমাদের।

শেয়ার করুন

পাঠকের মতামত