আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ বাতিল!

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ বাতিল!



পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া বিশেষ আদালতকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন লাহোর হাইকোর্ট। তাছাড়া মোশাররফকে মৃত্যুদণ্ড দেওয়া রায়ের বৈধতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন আদালত। বিশেষ আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে মোশাররফের আবেদনের প্রেক্ষিতে সোমবার লাহোর হাইকোর্ট এই রায় দিলো।

তিনজন বিচারককে নিয়ে গঠিত লাহোর হাইকোর্টের একটি বেঞ্চ মোশাররফের আবেদনের শুনানির পর সোমবার ঘোষণা করে, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহিতার মামলাটি আইন মেনে প্রস্তুত করা হয়নি।

ফেডারেল সরকার এবং মোশাররফের আইনজীবী উভয়ের মতে, হাইকোর্টের এই রায়ের পর, মোশাররফের মৃত্যুদণ্ডাদেশ দিয়ে বিশেষ আদালতের রায়টি বাতিল হয়ে যাবে।

তবে মৃত্যুদণ্ডাদেশ বাতিলের ব্যাপারে আদালত কিছু না বললেও এ ব্যাপারে একটি সংক্ষিপ্ত আদেশ শীঘ্রই প্রকাশ করার কথা রয়েছে।

১৯৯৯ সালের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন মোশাররফ। গত ২০১৩ সালে দেশটির সাবেক এই স্বৈরশাসককে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করা হয়। ছয় বছর শুনানির ২০১৯ সালের ১৭ ডিসেম্বর মোশাররফকে অভিযুক্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেয় বিশেষ আদালত। দেশটির ইতিহাসে এই প্রথম কোন বেসামরিক আদালতে দেশদ্রোহের অভিযোগে কোনো সামরিক কর্মকর্তার বিচার হলো। এই আদালতকেই সোমবার অসাংবিধানিক ঘোষণা করেছে লাহোর হাইকোর্ট।

শেয়ার করুন

পাঠকের মতামত