আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

        ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

        ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরিতে ১,৫০০ ফুট নিচে পড়েও প্রাণে বাঁচলেন নারী পর্বতারোহী

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

চাহিদা নেই, তাই ভারতে পঁচছে পেঁয়াজ

চাহিদা নেই, তাই ভারতে পঁচছে পেঁয়াজ


চাহিদা না থাকায় এবার ভারতে পঁচতে শুরু করেছে পেঁয়াজ। তাই ২২ টাকা কেজি দরে মধ্যবিত্তের কাছে পেঁয়াজ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর আনন্দবাজার অনলাইনের।

গত বছরের শেষ দিকেই ভারতে সেঞ্চুরি হাঁকিয়েছিল পেঁয়াজের দাম। এখনও ৮০ থেকে ১০০ টাকায় পেঁয়াজ কিনতে হচ্ছে  কোথাও কোথাও। তার মধ্যেই মঙ্গলবার পেঁয়াজের দাম কমানোর ঘোষণা দিয়েছে কেন্দ্র।

চাহিদার কথা মাথায় রেখে গত বছর বিদেশ থেকে এক লাখ ২০ হাজার টন পেঁয়াজ কেনার অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর পরিপ্রেক্ষিতে তুরস্ক, মিশর ও আফগানিস্তান থেকে ১৮ হাজার টন পেঁয়াজ এসে পোঁছে ভারতে। কিন্তু মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই খাদ্যদ্রব্যের বিক্রি কমে গিয়েছে দেশটিতে। তাতে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি করা যায়নি। তাই শেষমেশ পেঁয়াজের দাম আরও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয়  খাদ্য সরবরাহ মন্ত্রী রামবিলাস পাসোয়ান বলেন, ‘মোট ১৮ হাজার টন পেঁয়াজ আমদানি করা হলেও, এখনও পর্যন্ত মাত্র দুই হাজার টন পেঁয়াজই বিক্রি হয়েছে। এখন ২২ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রামবিলাস জানান, দেশে আসা ১৮ হাজার টন পেঁয়াজ বিক্রি করা অসাধ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হল? তার জন্য রাজ্যগুলিকেই দুষেছেন তিনি।

রামবিলাসের দাবি, ‘ঘরোয়া বাজারে চাহিদার জোগান দিতে এবং মূল্যবৃদ্ধিতে রাশ টানতেই বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয়। কিন্তু আমদানিকৃত পেঁয়াজ নিতেকিনতে আগ্রহ দেখাচ্ছে না রাজ্যগুলি। এতে আমাদের কী করার আছে? এর পর যেন আমদানিকৃত পেঁয়াজ কেন পচছে, তা নিয়ে আদালতে না যান কেউ।’

এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, কেরল, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গই আমদানিকৃত পেঁয়াঁজ কিনেছে বলে  জানিয়েছেন রামবিলাস। আবার শুরুতে আগ্রহ দেখিয়েও অনেক রাজ্য পরে অবস্থান পাল্টেছে বলে জানান তিনি।

ক্রেতা সুরক্ষা দফতরের সচিব অবিনাশ শ্রীবাস্তব জানিয়েছেন, আগামী দু’দিনের মধ্যেই বিদেশ থেকে আরও চার হাজার টন পেঁয়াজ এসে পৌঁছবে। মাসের শেষে এসে পৌঁছবে আরও ১৪ হাজার টন। আরও সাড়ে পাঁচ হাজার টন পেঁয়াজ এসে পৌঁছানোর কথা ছিল। কিন্তু চাহিদার অভাবে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত