আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

        ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

        ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরিতে ১,৫০০ ফুট নিচে পড়েও প্রাণে বাঁচলেন নারী পর্বতারোহী

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

বিশ্বের সবচেয়ে বড় বরফ উৎসব

বিশ্বের সবচেয়ে বড় বরফ উৎসব

চীনের হারবিন শহরে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বরফ উৎসব৷ উৎসবে দেখানো সবকিছুই বরফ দিয়ে তৈরি করা হয়৷ বাড়ি, ট্রেন, সেতু সবই সেখানে বরফ দিয়ে তৈরি৷ ২০২০ সালের উৎসবটি চলবে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত৷ যদিও তা নির্ভর করছে আবহাওয়ার উপর৷ কেননা, বরফ গলে গেলেতো আর চলবে না!

ভেতর থেকে আলোর ব্যবস্থা করায় বরফের তৈরি জিনিসগুলো মোহনীয় দেখায়৷ হারবিন উৎসবের কিছু ভাস্কর্য রাতের বেলায়ও দেখতে পাওয়া যায়৷ এমন কিছু নেই যা বরফ দিয়ে তৈরি করা যায় না৷ প্রাসাদ, সেতু, আসল সাইজের গির্জা - সবই বরফ দিয়ে বানানো সম্ভব৷ উৎসবের কোনো কোনো টাওয়ারের উচ্চতা ৫০ মিটার পেরিয়ে গেছে৷ খবর ডয়চে ভেলের।

প্রায় এক ডজন দেশের বরফ শিল্পী হারবিন ফেস্টিভ্যালের জন্য কাজ করেছেন৷ শীত শুরু হওয়ার পরপরই তারা কাজে নেমে পড়েন৷ ভাস্কর্য তৈরি জন্য প্রায় এক লাখ ৭০ হাজার ঘনমিটার বরফ ব্যবহার করেছেন তারা৷ কষ্ট করে গড়ে তোলা এসব শিল্পকর্মের মেয়াদ থাকে মাত্র কয়েকদিন৷

বরফ শিল্পীসহ ১২ হাজারের বেশি মানুষের কয়েক সপ্তাহের পরিশ্রমের কারণে হারবিন উৎসব শুরু করা সম্ভব হয়েছে৷ এবার ৩৬তম বারের মতো এই উৎসবটি আয়োজিত হচ্ছে৷

এত বরফ কোথা থেকে আসে? উত্তর, সোঙহুয়া নদী থেকে৷ শীতে সেখানকার পানি জমে বরফ হয়ে যায়৷ সেগুলো কেটে হারবিন উৎসবে ব্যবহার করা হয়৷

হারবিন উৎসবে আসা দর্শকদের একাংশ বরফকে ভয় পান না৷ তাদের জন্যই উৎসবে সাঁতার প্রতিযোগিতারও আয়োজন করা হয়ে থাকে৷ হারবিন বরফ উৎসবের আরেকটি অংশ গণবিবাহ৷ প্রতিবছর অনেকে সেখানে বিয়ের অপেক্ষায় থাকেন৷

শেয়ার করুন

পাঠকের মতামত