আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সোলাইমানি হত্যার দায়ে ট্রাম্পের প্রাণদণ্ড হওয়া উচিত : মার্কিন সাংবাদিক

সোলাইমানি হত্যার দায়ে ট্রাম্পের প্রাণদণ্ড হওয়া উচিত : মার্কিন সাংবাদিক


ইরানের ইসলামি গার্ড বাহিনী বা আইআরজিসি'র আল কুদস বাহিনীর সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকারের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের প্রাণদণ্ড হওয়া উচিত। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি জানিয়েছেন মার্কিন লেখক, সাংবাদিক এবং রেডিও উপস্থাপক কেভিন ব্যারেট।

তিনি জেনারেল সোলাইমানি নিহত হওয়ার ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, মিথ্যা এবং অসত্য দাবির ওপর ভিত্তি করে এটি ঘটানো হয়েছে। শুধু হত্যাকাণ্ড নয় বরং এটি যুদ্ধাপরাধ বলেও উল্লেখ করে তিনি বলেন, একে পুরোপুরি অবৈধই বলতে হবে।

ইসলামিক এবং আরবি স্টাডিজের ওপর পিএইচডি ডিগ্রি অর্জনকারী ব্যারেট দৃঢ়তার সঙ্গে বলেন, আমেরিকায় এখনও খুনিদের প্রাণদণ্ড কার্যকর করা হয় তাই ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ এ অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের সবার প্রাণদণ্ড হওয়া উচিত।

বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরে ৩ জানুয়ারি বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানি, ইরাকের আধা সামরিক বাহিনী বা পিএমইউ'র সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিসসহ ১০ ব্যক্তিকে হত্যা করেছে আমেরিকা।

শেয়ার করুন

পাঠকের মতামত