আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভাষা নিয়ে স্পেনে দ্বন্দ্ব

ভাষা নিয়ে স্পেনে দ্বন্দ্ব


ভাষা নিয়ে প্রকাশ্যে সরকারের সঙ্গে দ্বন্দ্বে নেমেছে দ্য রয়েল স্প্যানিশ অ্যাকাডেমি। দেশটির সংবিধানে লিঙ্গনিরপেক্ষ শব্দ ব্যবহারের প্রস্তাব নিয়ে মূলত এই দ্বন্দ্ব।

প্রায় এক বছর আগে উপ-প্রধানমন্ত্রী কারমেন কালভোর অনুমোদিত দ্য রয়েল স্প্যানিশ অ্যাকাডেমির একটি কমিশন ১৯৭৮ সালের সংবিধানে স্প্যানিশ শব্দ সংশোধনের জন্য প্রতিবেদন দেয়। সংবিধানের পুরুষ লিঙ্গভিত্তিক বিশেষ্যকে সর্বব্যাপী শব্দে রূপান্তরের পরামর্শ দেওয়া হয় এতে। তবে ১২ মাস ধরে রাজনৈতিক অস্থিরতার জের ধরে পরপর দুবার জাতীয় নির্বাচনের কারণে বিষয়টি চাপা পড়ে যায়।

গত সপ্তাহে শপথ নেওয়া বামপন্থী পেদ্রো সানচেজের সরকার বিষয়টি আবার সামনে নিয়ে এসেছে।

সরকারের সঙ্গে অ্যাকাডেমির বাদানুবাদের বিষয় হচ্ছে, মন্ত্রিপরিষদ শব্দটি নিয়ে। সরকারের দুই মন্ত্রী ইয়োলান্দা দিয়াজ ও আইরিন মনতিরো মন্ত্রিপরিষদকে নারীবাচক হিসেবে ‘কনসিজো ডি মিনিস্টারস’ ব্যবহার করছেন। তারা পুরুষবাচক ‘কনসিজো ডি মিনিস্টরস’ শব্দটি ব্যবহার করতে চান না। অথচ ব্যাকরণগতভাবে এটি ভুল। কারণ ‘কনসিজো ডি মিনিস্টারস’ তখনই ব্যবহার করা যাবে যখন মন্ত্রিপরিষদের সব সদস্য নারী হবেন, যা এখনো পর্যন্ত হয়নি।

অ্যাকাডেমির সঙ্গে এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন কারমেন কালভো।

তিনি বলেছেন, ‘সময় এসেছে সংবিধানে এমন ভাষা ব্যবহারের যা উভয় লিঙ্গের মানুষের প্রতি শ্রদ্ধাজ্ঞাপক। এতে কেবল পুরুষভিত্তিক শব্দ রয়েছে যা আধুনিক গণতন্ত্রের জন্য যথাযথ নয়’।

উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিমত পোষণ করে অ্যাকাডেমি বলেছে, ‘এটা কৃত্তিমতা এবং ভাষাগত দিক থেকে সম্পূর্ণ অপ্রয়োজনীয়’।

শেয়ার করুন

পাঠকের মতামত