আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

করোনা ভাইরাস পাওয়া না গেলেও বাংলাদেশিকে ফেরত ভারতের

করোনা ভাইরাস পাওয়া না গেলেও বাংলাদেশিকে ফেরত ভারতের

করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া না গেলেও এক বাংলাদেশি নাগরিককে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। ভিসা থাকা সত্ত্বেও তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

করোনা ভাইরাস আতঙ্কে সোমবার সকাল ৯টার দিকে আগরতলা ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

এই লোকটির নাম শওকত আহমেদ। ব্যবসায়িক কাজে গত নভেম্বর মাসের শেষ দিকে চীন ভ্রমণ করেছিলেন তিনি। তার পাসপোর্ট নাম্বার (ইঔ০৯২৮০৪৯) ও ভারতীয় ভিসা নম্বর (ঠখ৫৩২৫০২)। শওকত আহমেদ ফেনী সদর উপজেলার সাহিবপুর গ্রামের সৈয়দ আহমেদের ছেলে। তিনি চট্টগ্রামে মোটর যন্ত্রাংশের ব্যবসা করেন। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষায় করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি তার।

শওকত আহমেদ জানান, এক সপ্তাহ ভ্রমণ শেষে গত নভেম্বর মাসের শেষ দিকে চীন থেকে দেশে ফেরেন তিনি। কেনাকাটা ও বেড়ানোর জন্য সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর পাসপোর্টে চীনের ভিসা দেখতে পেয়ে আগরতলা ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের কর্মকর্তা আবদুল হামিদ জানান, সোমবার শওকত আহমেদকে যাবতীয় পরীক্ষা শেষে ভারত ভ্রমণের অনুমতি দেওয়া হয়। কিন্তু তার শরীরে করোনা ভাইরাস রয়েছে এমন কোন পরীক্ষা বা প্রমাণ ছাড়াই আগরতলা ইমিগ্রেশন তাকে ফেরত পাঠিয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরেও করোনা ভাইরাসবাহী শনাক্তে পরীক্ষা কার্যক্রম শুরু করেছে সিভিল সার্জন অফিস।

শেয়ার করুন

পাঠকের মতামত