আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

মার্কিন নিষেধাজ্ঞার মুখে মিয়ানমারসহ ৭ দেশ

মার্কিন নিষেধাজ্ঞার মুখে মিয়ানমারসহ ৭ দেশ

যুক্তরাষ্ট্র নতুন করে সাতটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহেই এসব দেশের নাম ঘোষণা করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সাত দেশের তালিকায় মিয়ানমারের নাম থাকছে বলে জানা গেছে।

মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হলে ওই সাত দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে না। তবে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও ভিসাপ্রাপ্ত এবং শরণার্থীরা এর আওতায় নাও থাকতে পারেন।

গত দুই বছর আগেই আরো কয়েকটি দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন, যাদের অধিকাংশই মুসলিম দেশ। ওই দেশগুলো হচ্ছে- ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ইয়েমেন, উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলা।

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প নতুন আরও কিছু দেশের নাম ওই নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত হবে বলে জানিয়েছেন। এ মাসের শেষ নাগাদ ওই তালিকা ঘোষণা করা হবে বলে তিনি এক মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

এবার যে ৭ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার খড়গ পড়তে চলেছে সেগুলো হচ্ছে: নাইজেরিয়া, সুদান, তানজানিয়া, ইরিত্রিয়া, কিরগিজস্তান, মিয়ানমার ও বেলারুস। তবে এসব দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বা এর কারণ এখনও প্রকাশ করেনি মার্কিন প্রশাসন।

প্রসঙ্গত, রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর গণহত্যার মতো অপরাধ চালানোর কারণে বিশ্ব জুড়ে সমালোচিত হচ্ছে মিয়ানমার সরকার। সম্প্রতি এক মামলায় মিয়ানমার সরকারের বিরুদ্ধে কয়েকটি আদেশ জারি করেছে আন্তর্জাতিক বিচার আদালত। ওই একই অপরাধে এবার মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে চলেছে মিয়ানমার।

শেয়ার করুন

পাঠকের মতামত