আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

করোনাভাইরাসে চীনে নিহত বেড়ে ১০৬, আক্রান্ত চার হাজার

করোনাভাইরাসে চীনে নিহত বেড়ে ১০৬, আক্রান্ত চার হাজার

বিশ্বব্যাপী আতংক সৃষ্টি করা করোনাভাইরাসে চীনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। এসব মৃত্যুর ব্যাপারে এর মধ্যেই নিশ্চিত হওয়া গেছে এবং বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংখ্যা আরো বাড়তে পারে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা চার হাজারে পৌঁছেছে বলে জানিয়েছে চীন।

যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কয়েক লাখ। চীনে করোনাভাইরাসে আগের থেকে আরও বেশি মানুষ সংক্রমিত হচ্ছে এবং এই ভাইরাসের বিস্তার আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছে দেশটির হেলথ কমিশন।

সম্প্রতি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে ভয়ংকর এই ভাইরাস। ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ১৪টিরও বেশি শহর অবরুদ্ধ করে দিয়েছে চীন। সেখানে সকল ধরনের যান চলাচল ও বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। এসব শহরে কেউ প্রবেশ করতে এবং বের হতে পারছেন না।

নতুন করে আরও বেশ কয়েকটি শহরে গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন শহরের বাসিন্দাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সন্ধান মিলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, কানাডাসহ অন্তত ১২টি দেশে। নতুন রোগীর সন্ধান মিলেছে সিঙ্গাপুর ও জার্মানিতে। প্রতিবেশি ভারতেও চারটি রাজ্যেও এই ভাইরাসে আক্রান্ত অন্তত দুই শতাধিক ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত