আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে করোনা ভাইরাসে ২ জন আক্রান্ত, গোপনে চলছে চিকিৎসা

লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে করোনা ভাইরাসে ২ জন আক্রান্ত, গোপনে চলছে চিকিৎসা

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে করোনা ভাইরাসে ২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।পৃথক দুটি হাসপাতালে এই দু’জনের চিকিৎসা চলছে গোপনে।

অরেঞ্জ কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নিকোল কুইক গণমাধ্যমকে জানিয়েছেন, আক্রান্তদের চিকিৎসা চলছে। অরেঞ্জ কাউন্টিতে শনাক্ত রোগীর বয়স ৫০ বছর। রোগী ও হাসপাতালের নাম পরিচয় প্রকাশের ক্ষেত্রে বিশেষ গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।

ইউএস সেন্ট্রারস ফর ডিজিসেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন এবং ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন, শনাক্তকৃত রোগীদের গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাণকেন্দ্র চীনের মধ্যাঞ্চলের উহান শহর ভ্রমণকারী ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গত কয়েক দিনে দুই ডজনেরও বেশি সন্দেহভাজন ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাদের কারো দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি।
 
বিবৃতিতে জানানো হয়, আক্রান্ত রোগীদের মাধ্যমে রোগটি বিস্তারের সুযোগ কম। এই মুহূর্তে জনগণের জন্য তাৎক্ষণিক হুমকি কিংবা জরুরি সতর্কতা নেই। লস এঞ্জেলেস কাউন্টির জনস্বাস্থ্যের পরিচালক বারবারা ফেরার বলেছেন, নিয়মিত হাত সাবান দিয়ে ধোঁয়া, অসুস্থ অবস্থায় ঘরের বাইরে না যাওয়া, চিকিৎসকের পরামর্শ নেয়া করোনাভাইরাস সকল সংক্রামক ব্যাধি রোধে সহায়ক।

ইউ এস সেন্ট্রারস ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনসন আটলান্টা (সিডিসি), শিকাগো, নিউইয়র্ক সিটি, সান ফ্রান্সিসকো এবং লস এঞ্জেলসের পাঁচটি প্রধান বিমানবন্দরে উহান থেকে সরাসরি এবং সংযোগকারী ফ্লাইটের যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে।

ইউ এস সেন্ট্রারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন (সিডিসি) এর তথ্য মতে, গত ২৯ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের চারটি রাজ্যের পাঁচটি শহরে একজন করে এ পর্যন্ত মোট পাঁচজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে ওয়াশিংটনের এভারেট, ইলিনয়েসের শিকাগো, এরিজোনার ম্যারিকোপা কাউন্টি এবং ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়তে বাড়তে তা পৌঁছেছে ১৭০ এ। দেশজুড়ে ভাইরাসে ৭ হাজার ৮৯৪ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনও পর্যন্ত চীনে অবস্থানরত কোনো বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত