আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

এক হলো ভারত-ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

এক হলো ভারত-ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। তবে ট্রাম্পের এই পরিকল্পনায় ভারত-ইসরায়েল একমত হয়েছে।

বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিব্রু ভাষায় এক টুইট করেন। যেখানে তেল আবিবের সঙ্গে নয়াদিল্লীর চলমান সহযোগিতার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসনে ট্রাম্পের পরিকল্পনা বিবেচনায় নিতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানায় নয়াদিল্লী।

মোদি বলেন, ‘আমার প্রিয় বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহুকে অনেক ধন্যবাদ। ভারত এবং ইসরাইলের মধ্যে সম্পর্ক এখন অনেক গভীর এবং শক্তিশালী। আমাদের মধ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।’

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘২৮ বছর আগে ইসরাইল এবং ভারতের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। আজকের দিনে আমি আমার বন্ধু নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রমাণ করছে যে ইসরাইল এবং ভারতের মধ্যে গভীর বন্ধুত্ব বিরাজ করছে।’

এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও এর বিরোধিতা করে এটিকে ইসরায়েলের দখলদারিত্বের বৈধকরণের প্রচেষ্টা তিনি মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, ‘মুসলিমদের পবিত্র স্থান জেরুজালেমকে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত একেবারে অগ্রহণযোগ্য। এর মাধ্যমে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের অধিকার উপেক্ষা করে ইসরায়েলি দলখদারিত্বকে বৈধতা দেওয়া হয়েছে।’

বিতর্কিত এই শান্তি পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, মুসলিমদের ঐতিহাসিক জেরুজালেমের আল-কুদস শহর ইসরায়েলের ভূখণ্ডের অন্তর্ভুক্ত থাকবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলনের সংগঠন হামাসের দখলে থাকা গাজা উপত্যকা মিশরের অধীনে দেওয়া হবে। আর অধিকৃত পশ্চিম তীরের একাংশ জর্ডানের এবং অবশিষ্ট অংশ চলে যাবে ইসরায়েলে। প্রত্যেক দেশই ফিলিস্তিনিদের নাগরিকত্ব দেবে।

শেয়ার করুন

পাঠকের মতামত