আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পাকিস্তানে পঙ্গপালের আক্রমণে জরুরি অবস্থা ঘোষণা

পাকিস্তানে পঙ্গপালের আক্রমণে জরুরি অবস্থা ঘোষণা


বছর না পেরোতে আবারও পঙ্গপালের আক্রমণের শিকার হয়েছে পাকিস্তান। দেশটির পূর্বাঞ্চলের সিন্ধু প্রদেশে প্রথমে এ হামলা শুরু হলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে বিভিন্ন অংশে। এতে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পঙ্গপালের আক্রমণ ঠেকাতে চারটি প্রদেশের মন্ত্রী ও সরকারের নীতি-নির্ধারকদের নিয়ে গত শুক্রবার জরুরি বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে সিন্ধু প্রদেশের ফসলি জমির ব্যাপক ক্ষতি করছে পঙ্গপাল। বর্তমানে সিন্ধু প্রদেশের অধিকাংশ জমির ফসল নষ্ট করে তারা ছড়িয়ে পড়ছে পাঞ্জাবের বিভিন্ন অংশে। এতে দেশটির পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। পঙ্গপালের আক্রমণ ঠেকাতে চারটি প্রদেশের মন্ত্রী ও সরকারের নীতি-নির্ধারকদের নিয়ে গত শুক্রবার জরুরি বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। বৈঠকে পঙ্গপালের আক্রমণ থেকে বাঁচতে জাতীয় জরুরি অবস্থার কথা ঘোষণা করেন তিনি।

ওই বৈঠকে একটি জাতীয় কর্মপরিকল্পনা অনুমোদিত হয়। যেখানে বর্তমানের এই সঙ্কট কাটিয়ে উঠতে ৭.৩ বিলিয়ন পাকিস্তানি রুপির প্রয়োজন বলে জানান ইমরান খান। পঙ্গপালের প্রাদুর্ভাব রোধ করতে এবং শস্যের ক্ষতি রুখতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে, ২০১৯ সালের মার্চ মাসে পাকিস্তানে পঙ্গপালের আক্রমণ দেখা দেয়। সেই সময় সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়াতে প্রায় ৯০ লাখ হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছিল পতঙ্গদের এই উপদ্রব। যার ফলে তখন ক্ষতি হয়েছিল কোটি কোটি টাকার ফসল।

শেয়ার করুন

পাঠকের মতামত