আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ব্রিটিশ এমপিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল ভারত

ব্রিটিশ এমপিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল ভারত


দিল্লি বিমানবন্দর থেকে বাইরে বের হতে দেয়া হলোনা ব্রিটিশ সাংসদ ডেব্বি আব্রাহামকে। ই-ভিসা বাতিলের কারণ দেখিয়ে তাকে ফের ব্রিটেন ফেরত পাঠাতে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করিয়ে রাখা হয় ডিপোর্ট রুমে।

সোমবার সকালে এমন অভিযোগ তুলে দিল্লির ব্রিটিশ হাইকমিশনের দ্বারস্থ হন ডেব্বি আব্রাহাম। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কোনো প্রতিক্রিয়া জানাননি।

সোমবার ভারতীয় সংবাদমাধ‌্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীর প্রসঙ্গে ভারত সরকারের নীতির সমালোচক এই ব্রিটিশ সাংসদের এহেন হেনস্থা খানিকটা বিশ্বমঞ্চে বার্তা প্রদান। ইতিমধ্যে, মিউনিখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তানকে পাশে নিতে অস্বীকার করেছে। রিপাব্লিকান সেনেটরের তোলা সেই প্রস্তাব মুখের ওপর খারিজ করেন তিনি। তুরস্কের মধ্যস্থতার প্রস্তাব ফিরিয়েছে নয়াদিল্লি। এমনকি, রাষ্ট্রসংঘের মহাসচিবের মধ্যস্থতায় কাশ্মীর সমস্যার সমাধানে আপত্তি আছে ভারতের। এমন বার্তাও গিয়েছে আন্তর্জাতিক মহলে। এবার কাশ্মীর প্রশ্নে ভারত সরকারের সমালোচক ডেব্বি আব্রাহামের ই-ভিসা বাতিল করে তাকে ভারতে ঢুকতে না দিয়ে ফেরত পাঠানো হলো।

আনন্দবাজার জানিয়েছে, ডেব্বি আব্রাহাম ব্রিটেনের বিরোধী লেবার দলের সংসদ সদস্য, যিনি কাশ্মীর বিষয়ক ব্রিটিশ সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি। কাশ্মীর প্রসঙ্গে বরাবরই নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব তিনি। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পর প্রতিবাদপত্রও লিখেছিলেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত