আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

৭০ মার্ক না পেলে ভিসা দেবে না ব্রিটেন

৭০ মার্ক না পেলে ভিসা দেবে না ব্রিটেন



ব্রেক্সিট-পরবর্তী নয়া ব্রিটেনে নম্বরভিত্তিক অভিবাসন নীতি ঘোষণা করেছে বরিস জনসনের সরকার।

কম দক্ষদের চেয়ে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের অভিবাসী হিসেবে পেতে চায় ব্রিটেন। তাই বুধবার পয়েন্টভিত্তিক একটি অভিবাসন পরিকল্পনা প্রকাশ করেছে দেশটি।

এ নীতি অনুযায়ী, যুক্তরাজ্যে কাজ করতে হলে অভিবাসীদের যোগ্যতার ভিত্তিতে সবমিলিয়ে ৭০ মার্কস পেতে হবে। অর্থাৎ ৭০ পেলে পাস, এর কম পেলে ফেল। আর ফেল করলে তিনি অদক্ষ শ্রমিক হিসেবে বিবেচিত হবেন। তাদের ভিসা দেবে না ব্রিটেন সরকার। খবর বিবিসি ও ডয়চে ভেলের।

নতুন নীতিতে দেশটি নিয়োগকর্তাদের ইউরোপের ‘সস্তা শ্রমিকদের’ ওপর থেকে নির্ভরশীলতা পরিত্যাগ, স্থানীয় কর্মী ধরে রাখা এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির ওপর বিনিয়োগ বাড়ানোরও পরামর্শ দিয়েছে।

বরিস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল মঙ্গলবার এ অভিবাসন নীতি ঘোষণা করেন। কনজারভেটিভ সরকার এ নতুন পরিকল্পনার কথা জানালেও এটি কার্যকর হতে পার্লামেন্ট সদস্যদের অনুমোদন লাগবে।

চলতি বছরের ৩১ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ব্রিটেনের বিচ্ছেদ হয়েছে। একই বছরের ৩১ ডিসেম্বর যুক্তরাজ্য ও ইইউ’র মধ্যে বাধাহীন চলাফেরার সময়সীমা শেষ হবে। এরপরও ইইউ ও ইইউবহির্ভূত দেশের নাগরিকদের একই মাপকাঠিতে বিচার করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন এ পরিকল্পনায় বিদেশি শ্রমিকরা যুক্তরাজ্যে আসতে বা থাকতে চাইলে তাদের ৭০ নম্বর অর্জন করতে হবে। কেউ ২৫ হাজার ৬০০ পাউন্ডের বেশি আয় করলে তিনি ২০ নম্বর পাবেন। ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকলে ২০ এবং কোনো প্রতিষ্ঠানের অনুমোদন পেয়ে চাকরিতে নিয়োগ পেলে ২০ নম্বর।

এছাড়া বিভিন্ন বিষয়ের ওপর ডক্টরেট ডিগ্রি থাকলে ১০ বা ২০ নম্বর এবং শ্রমিক ঘাটতি আছে এমন খাতে কাজ করায় দক্ষ হলে ২০ নম্বর পাবেন।

নতুন পরিকল্পনায় স্বল্প দক্ষ শ্রমিকদের জন্য কোনো সুযোগ থাকবে না বলে সতর্ক করেছে যুক্তরাজ্য সরকার। ইইউ সদস্য রাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে অবাধ চলাচল শেষ হওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার প্রস্তুতি নিতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পরামর্শও দিয়েছে তারা।

কম দক্ষ শ্রমিকদের পথ বন্ধ হলেও যুক্তরাজ্যে থাকতে চাওয়া ইইউ দেশগুলোর ৩২ লাখ নাগরিকদের দিয়ে শ্রমবাজারের চাহিদা মেটানো যাবে বলেও আশা তাদের।

পাশাপাশি কৃষি খাতে মৌসুমি শ্রমিক চারগুণ বাড়িয়ে ১০ হাজার করা এবং ‘ইয়ুথ মোবিলিটি অ্যাগ্রিমেন্টে’র অধীনে প্রতিবছর ২০ হাজার তরুণকে যুক্তরাজ্যে আসার সুযোগ করে দেয়ার কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।

ব্রিটেনের বিরোধী লেবার পার্টি সরকারের এ পরিকল্পনার সমালোচনা করে বলছে, নতুন এ নিয়মের ফলে সৃষ্ট ‘প্রতিকূল পরিবেশ’ শ্রমিকদের আকৃষ্ট করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। কিন্ত যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, নতুন অভিবাসন নীতিতে ‘মেধাবী ও সেরা মানুষরা যুক্তরাজ্যে আসার সুযোগ পাবেন’।

সরকার আশা করছে, নতুন ব্যবস্থার কারণে অভিবাসীর সংখ্যা কমবে।

শেয়ার করুন

পাঠকের মতামত