আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভারত বহু বছর ধরেই আমাদের কঠিন আঘাত করছে: ট্রাম্প

ভারত বহু বছর ধরেই আমাদের কঠিন আঘাত করছে: ট্রাম্প


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বহু বছর ধরে চড়া শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কঠিন আঘাত করে আসছে ভারত।

প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো নয়াদিল্লি সফরের আগে তিনি বলেন, মার্কিন পণ্যের পসার বাড়াতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য আলোচনা করবো। খবর এনডিটিভির।

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি আহমেদাবাদ, আগ্রা ও নয়াদিল্লিতে সফরে আসবেন ট্রাম্প ও ফাস্ট লেডি মেলানিয়া।

বৃহস্পতিবার কলোরাডোতে এক সমাবেশে ট্রাম্প বলেন, আমি আগামী সপ্তাহে ভারত যাচ্ছি। বহু, বহু বছর তারা আমাদের কঠিন আঘাত দিয়ে আসছে।

নরেন্দ্র মোদিকে পছন্দ করার কথা জানিয়ে তিনি বলেন, তার সঙ্গে আমার বাণিজ্য আলোচনা হবে। আমরা খুবই কম কথা বলেছি। বাণিজ্য নিয়ে আমরা খুবই কম কথা বলেছি। তারা আমাদের রফতানি মূল্য খুব চড়া হারে দেয়। বিশ্বের মধ্যে ভারতই এত চড়া রফতানিমূল্য দেয়।

ট্রাম্পের সফরকে সামনে রেখে একটি বড় চুক্তির প্রাথমিক লক্ষণ হিসেবে একটি বাণিজ্য প্যাকেজে রাজি হচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্র।

এর আগে ভারতের কাছ থেকে খুব একটি ভালো আচরণ না পেলেও ঘটনাক্রমে নরেন্দ্র মোদিকে তার পছন্দ বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ও ভারত একটি বড় বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে জানিয়ে ট্রাম্প বলেন, আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সেই চুক্তি শেষ হবে কিনা; তা তিনি নিশ্চিত না।

ভারতের দুগ্ধ ও পোল্ট্রি খাতে যুক্তরাষ্ট্রের বৃহত্তর প্রবেশের সুযোগ দিতে একটি সীমিত চুক্তির প্রস্তুতি নিতে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনার চেষ্টা চলছে। এছাড়াও অন্যান্য পণ্যে যুক্তরাষ্ট্রকে শুল্ক হ্রাসের সুবিধা দেয়ার কথাও থাকছে।

কিন্তু এ পর্যন্ত দুই পক্ষ থেকে কোনো সফলতার কথা ঘোষণা করা হয়নি। এমনকি মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটিজারের সফরও বাতিল করা হয়েছে। এতে দুই পক্ষের মধ্যে একটি অস্পষ্ট জটিলতার কথাই বলে দিচ্ছে।

ম্যারিল্যান্ডের জয়েন্ট বেইস অ্যান্ড্রুতে এয়ার ফোর্স ওয়ানের বাইরে মঙ্গলবার ট্রাম্প বলেন, আমরা ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে পারি। কিন্তু সেটি আমি পরবর্তী সময়ের জন্য সংরক্ষিত রেখেছি।

‘ভারতের সঙ্গে আমরা বড় ধরনের বাণিজ্য চুক্তি করছি। আমরা সেটা করবো। কিন্তু নির্বাচনের আগে সেটি শেষ হবে কিনা; তা আমার জানা নেই। কিন্তু ভারতের সঙ্গে আমরা একটি বাণিজ্য চুক্তি করবো।’

ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ার চেষ্টা করছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফরকে সফল করতে সর্বাত্মক চেষ্টা করছেন এই হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী। গুজরাটের একটি ক্রিকেট স্টেডিয়ামে তার সম্মানে বিশাল সমাবেশের আয়োজন করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত