আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

‘বাহুবলি ২’ সিনেমায় ডোনাল্ড ট্রাম্প!

‘বাহুবলি ২’ সিনেমায় ডোনাল্ড ট্রাম্প!


ভারত সফর শুরুর কয়েক ঘন্টা আগে বলিউডের ‘বাহুবলি ২’ সিনেমার একটি সম্পাদিত ভিডিও টুইটারে শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওতে সিনেমার নায়কের শরীরের উপর ট্রাম্পের মুখ বসানো হয়েছে।

অনির্ভরযোগ্য একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি নিয়ে পুনরায় পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ‘ভারতের মহান বন্ধুদের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর অপেক্ষায় আছি।’

ভিডিওতে আবহসঙ্গীত হিসেবে ‘জিও রে বাহুবলি’ গানটি ব্যবহার করা হয়েছে। এতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও তুলে ধরা হয়েছে। নাম ভূমিকায় অভিনয় করা প্রভাসের পালক মা শিবগামীর চরিত্রে থাকা রম্যা কৃষ্ণনের শরীরের উপর তার মুখ বসানো হয়েছে।

ভিডিওতে কয়েক মুহূর্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ বসানো একটি ছবি দেখানো হয়। ইভাঙ্কা ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও রয়েছেন এতে। প্রেসিডেন্ট ট্রাম্পকে রথে চড়ে তলোয়ার হাতে এবং ঘোড়ায় চড়ে যুদ্ধে অংশ নিতে দেখা যায়।

ভিডিওটির শেষে ‘যুক্তরাষ্ট্র ও ভারত ঐক্যবদ্ধ’ বার্তা দেখানো হয়। পোস্ট করার দুই ঘণ্টার মধ্যে টুইটটি এক হাজার ৭০০ বার শেয়ার হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত