আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

যুদ্ধাপরাধী-সন্ত্রাসীদের সিটিজেনশিপ কেড়ে নিতে যুক্তরাষ্ট্রে নয়া অফিস

যুদ্ধাপরাধী-সন্ত্রাসীদের সিটিজেনশিপ কেড়ে নিতে যুক্তরাষ্ট্রে নয়া অফিস

আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের সদস্য কিংবা যুদ্ধাপরাধ অথবা মানবতাবিরোধী অপরাধের মত গুরুতর অপকর্মে লিপ্ত থাকার তথ্য গোপন করে সিটিজেন হয়েছেন এমন ব্যক্তিদের হদিস উদঘাটনের পর সিটিজেনশিপ কেড়ে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র বিচার বিভাগ গত বুধবার এক ঘোষণায় জানিয়েছে যে, ইমিগ্রেশন লিটিগেশন ইউনিটের সিভিল ডিভিশন অফিস এ সংক্রান্ত পদক্ষেপ নেবে। অভিযোগ পাবার পর বিস্তারিতভাবে তদন্ত সাপেক্ষে কঠোর এ পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও জারি করা হয়েছে। সন্ত্রাসী, যুদ্ধাপরাধী, যৌন হামলাকারি, প্রতারক ইত্যাদি শ্রেণীর লোকজনের সিটিজেনশিপ কেড়ে নেয়ার কার্যক্রম দ্রুত শুরু করা হচ্ছে বলেও বিচার বিভাগীয় কর্মকর্তারা উল্লেখ করেছেন। সহকারি এটর্ণী জেনারেল জুডি হান্ট বলেছেন, এই শ্রেণীর লোকেরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে পারেন না। তথ্য গোপন করে তারা নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা পুরোপুরি বেআইনী। তারা বিদ্যমান আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শণ করেছেন, এর দায় তাদের বহন করতেই হবে। সিটিজেনশিপ গ্রহণের পর যারা আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কে জড়িয়েছে কিংবা কম্যুনিস্ট পার্টির সাথে সম্পৃক্ত হয়েছে, অথবা সিটিজেন হিসেবে শপথ গ্রহণের জন্যে একেবারেই যোগ্য নয়, তাদের তালিকা করা হয়েছে। নতুন এই অফিস সে সব লোকদের হদিস উদঘাটনের পর সিটিজেনশিপ কেড়ে নিয়ে দ্রুত যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেবে। অন্যথায় তাদেরকে গ্রেফতার করে সরকারী খরচে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে। বিচার বিভাগীয় কর্মকর্তারা আরো জানান, সিটিজেনশিপ গ্রহণের সময় যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়েছেন, চাকরি সম্পর্কে সঠিক তথ্য দেননি-এমন লোকজনের সিটিজেনশিপও কেড়ে নেয়া হবে। প্রসঙ্গত: উল্লেখ্য যে, বিভিন্ন দেশে যুদ্ধাপরাধ এবং মানবতা-বিরোধী অপরাধে লিপ্ত অনেক মানুষকে ইতিমধ্যেই গ্রেফতারের পর তাদের সিটিজেনশিপ কেড়ে নিয়ে স্ব স্ব দেশের কর্তৃপক্ষের কাছে সমর্পণ করেছে মার্কিন প্রশাসন। একইধরনের মামলায় দন্ডিত হয়ে একাত্তরের ঘাতক আশরাফুজ্জামান খান, ইঞ্জিনিয়ার জব্বার এবং বঙ্গবন্ধুর ঘাতক মেজর (অব:) রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। রাশেদ চৌধুরী বাদে অন্য দু’জন যুক্তরাষ্ট্রে সিটিজেনশিপ নিয়েছে। এই তিনজনের ব্যাপারে এখন পর্যন্ত মার্কিন প্রশাসনের নির্লিপ্ততায় প্রবাসীরাও হতবাক। অনেকের প্রশ্ন, এদের বিরুদ্ধে আদালত প্রদত্ত রায়ের কপি কি মার্কিন বিচার বিভাগের কাছে বাংলাদেশ হস্তান্তর করেনি?
২০১৮ সালে সাবেক ইউএসসিআইএস পরিচালক এল ফ্রান্সিস সিসনা বলেছিলেন যে, যারা সত্য গোপন করে সিটিজেনশিপ নিয়েছেন, এরমধ্যে এমনও অনেকেই রয়েছেন যাদের বিরুদ্ধে ডিপোর্টেশনের নির্দেশ রয়েছে এবং পরবর্তীতে নাম, জন্মতারিখ পাল্টিয়ে সিটিজেন হয়েছেন, তাদের খুঁজে বের করার জন্যে তার সংস্থা বেশ কিছু এটর্নী এবং ইমিগ্রেশন অফিসার নিয়োগ করেছেন। সে সব অভিযোগ পত্র নয়া এই অফিসে হস্তান্তর করা হবে। অবশেষে এধরনের প্রতারক, সন্ত্রাসী, ধাপ্পাবাজিদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের পথ সুগম হলো-উল্লেখ করেন সিসনা। তিনি বলেন, এ ধরনের বেশ কয়েক হাজার মানুষ রয়েছে, যারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যে মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত। অতি সম্প্রতি সীমান্ত রক্ষীরা দেখতে পান যে, ইতিপূর্বে বহিস্কারের নির্দেশ জারি হয়েছিল এবং এখনও সেটি বহাল রয়েছে, তেমন দুই শতাধিক মেক্সিকান সিটিজেনশিপ নিয়েছেন ভিন্ন নামে। উল্লেখ্য, অভিবাসন বিরোধী নানা প্রক্রিয়া অবলম্বনের মধ্যে ট্রাম্প প্রশাসনের এটি অন্যতম একটি।

শেয়ার করুন

পাঠকের মতামত