আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

‘ট্রাম্পের নয়, ভারতে সবচেয়ে বেশি মানুষ ছিলেন বঙ্গবন্ধুর সমাবেশে’

‘ট্রাম্পের নয়, ভারতে সবচেয়ে বেশি মানুষ ছিলেন বঙ্গবন্ধুর সমাবেশে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতের মাটিতে কোনও বিদেশি রাষ্ট্রনায়ক হিসেবে তিনিই সবচেয়ে বেশি মানুষের জমায়েতে বক্তব্য দিয়েছেন। তবে ভারতের লোকসভার সদস্য ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ট্রাম্পের এই দাবি সঠিক নয়। ভারতে সবচেয়ে বেশি মানুষের জমায়েতে ভাষণ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দুই দিনের ভারত সফরে ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই দিন নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে এক লাখ লোকের উপস্থিতিতে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ভাষণ দেন তিনি। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন। সফর শুরুর আগে ট্রাম্প বলেছিলেন, তাকে স্বাগত জানাতে ৭০ লাখ মানুষ উপস্থিত হবেন। যদিও স্টেডিয়ামটিতে প্রায় ১ লাখ লোক উপস্থিত ছিলেন।

স্টেডিয়ামে ১ লাখ ২৫ হাজার মানুষের উপস্থিতিতেই সন্তুষ্ট ছিলেন ট্রাম্প। যদিও তার ৩০ মিনিটের ভাষণ শেষ হওয়ার আগেই এক-তৃতীয়াংশের বেশি মানুষ চলে যান। আর ট্রাম্পের পর মোদির ভাষণের আগে তৃতীয়াংশ চলে যায়।

ট্রাম্পের সমাবেশের একাংশ
ট্রাম্পের সমাবেশের একাংশ

অধীর রঞ্জন চৌধুরী ২৬ ফেব্রুয়ারি এক টুইটে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন গুজরাটের স্টেডিয়ামে তিনি যে সমাবেশ করেছেন তা ভারতে যে কোনও বিদেশি রাষ্ট্র প্রধানের সবচেয়ে বড় সমাবেশ। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যে, ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেডে ১০ লাখ মানুষ জড়ো হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানাতে।

স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল বঙ্গবন্ধুর প্রথম ভারত ও বিদেশ সফর। ৬ ফেব্রুয়ারির সমাবেশ নিয়ে পরের দিনের পত্রিকায় প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে, কলকাতার সব পথ সেদিন মিলেছিল প্যারেড গ্রাউন্ডে। বঙ্গবন্ধু ভাষণ দেন, সেই ভাষণ কেবল সেই নির্ধারিত ময়দানে নয়, সারা কলকাতা ও হাওড়ার ১০টি পার্কে লাখো মানুষ শুনছিল।

পত্রিকায় প্রকাশিত বঙ্গবন্ধুর সমাবেশের ছবি
পত্রিকায় প্রকাশিত বঙ্গবন্ধুর সমাবেশের ছবি

এটিকে ভারতের ইতিহাসের বৃহত্তম জনসভা হিসেবে আখ্যায়িত করে পত্রিকার খবরে আরও লেখা হয়, কলকাতা ও হাওড়ার ১০টি পার্কে একইসঙ্গে লাখো জনতা সেদিন বঙ্গবন্ধুর ভাষণ শোনেন। প্যারেড গ্রাউন্ডে স্থান সংকুলান না হওয়ায় এসব পার্কে লাউড স্পিকার লাগানো হয়। রাজ্যের বিভিন্ন স্থান থেকে লোক এসেছে সেদিন বঙ্গবন্ধুকে একনজর দেখবে বলে। জনসভা শেষ হওয়ার পরেও প্যারেড গ্রাউন্ডের দিকে মানুষের ঢল থামেনি। 
-বাংলা ট্রিবিউন

শেয়ার করুন

পাঠকের মতামত