আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

করোনা আতঙ্কে কোয়ারেন্টাইনে পর্তুগালের প্রেসিডেন্ট

করোনা আতঙ্কে কোয়ারেন্টাইনে পর্তুগালের প্রেসিডেন্ট


রাষ্ট্রীয় সব ধরনের কাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট রিবেলো ডি সুজা।

রোববার থেকে দুই সপ্তাহের জন্য ৭১ বছর বয়সী ওই প্রেসিডেন্ট স্বেচ্ছায় নিজের বাসভবনেই কোয়ারেন্টাইনে থাকছেন। খবর মার্কারি নিউজের।

দেশটির সরকারি ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত ৩ মার্চ পর্তুগালের উত্তরাঞ্চলীয় একটি স্কুলের শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্সেলো রিবেলো।

এ সময় তিনি ছাত্রছাত্রীদের পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন। গত ৭ মার্চ ওই শিক্ষার্থীদের একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাই সতর্কতাস্বরূপ দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শরীরে করোনা আক্রান্তের কোনো লক্ষণ না থাকলেও স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ মেনে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ প্রেসিডেন্ট। এ সময়ে তিনি কোনো ধরনের প্রকাশ্য কার্যক্রমে অংশ নেবেন না।

এদিকে পর্তুগালে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩০ জন। গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় করোনাভাইরাস।

এরই মধ্যে বিশ্বের অন্তত ১০৭ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। সারাবিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮২৮ জন।

আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ১০ হাজার ৫৬ জন। এর মধ্যে ৬২ হাজারেরও বেশি মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

শুধু ইতালিতেই গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছে ১৩৩ জন। এ পর্যন্ত দেশটিতে ৩৬৬ জন মারা গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত