আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

করোনায় মৃত বেড়ে ৫৪৩৬

করোনায় মৃত বেড়ে ৫৪৩৬


চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৪৩৬ জন দাঁড়িয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৩২ জন। বিশ্বের ১৪৫ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

তবে এখন পর্যন্ত ৭২ হাজার ৫২৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ মার্চ) চীনে আরো ১৩ জন মারা গিয়েছেন। চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজার ১৮৯ জন। করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮২৪ জন । এর মধ্যে মোট ৬৫ হাজার ৫৪৩ জন রোগী সুস্থ হয়েছেন।

চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ১২৬৬ জন। এর মধ্যে মোট এক হাজার ৪৩৯ জন রোগী সুস্থ হয়েছেন।

ইরানে মোট ১১ হাজার ৩৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ৫২৪ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন তিন হাজার ৫২৯ জন সুস্থ হয়েছেন।

দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। দেশটিতে ইতোমধ্যে আট হাজার ৮৬ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন সাতশ ১৪ জন।

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। দেশটিতে ইতোমধ্যে পাঁচ হাজার ২৩২ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৯৩ জন।

অন্যান্য দেশগুলোর মধ্যে ফ্রান্স ৭৯, আমেরিকা ৫০, সুইজারল্যান্ড ১১, জার্মানি ৮, নরওয়ে ১, সুইডেন ১, নেদারল্যান্ড ১০, যুক্তরাজ্য ১১, জাপান ২১, ইরাক ৭, বেলজিয়াম ৩, অস্ট্রেলিয়া ৩, অস্ট্রিয়া ১, কানাডা ১, গ্রিস,১ হংকং ৪, ইরাক ৯, মিশর ২, আয়ারল্যান্ড ১, ভারত ২, স্যান ম্যারিনো ৫, লেবানন ৩, থাইল্যান্ড ১, ইন্দোনেশিয়া ৪, পোল্যান্ড ২, ফিলিপাইন ৬, তাইওয়ান ১, লাক্সেমবার্গ ১, আর্জেন্টিনা ২, আলবেনিয়া ১, বুলগেরিয়া ১, পানামা ১,  আলজেরিয়া ২, ইকুয়েডর ১, মরোক্কো ১, ইউক্রেইন ১, গিয়ানা ১, সুদান ১,  আজারবাইজান ১ জন করে মারা গেছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।

এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যাথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সাথে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং পোষা প্রাণির সংস্পর্শ পরিহার করতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত