আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

১০ হাজার বন্দিকে ছেড়ে দেবে ইরান

১০ হাজার বন্দিকে ছেড়ে দেবে ইরান

সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি ১০ হাজার বন্দিকে ক্ষমা করে দিচ্ছেন।

ইরানের নববর্ষ উপলক্ষে এক রাজনৈতিক বন্দিসহ ১০ হাজার কারাবন্দীকে ছেড়ে দেবে ইরান। শুক্রবার এই বন্দিদের ছেড়ে দেয়া হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এমনটি বলা হয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ক্ষমার আওতায় মুক্তি পাবেন এই ১০ হাজার বন্দি। আর এদেরকে স্থায়ীভাবে ছেড়ে দেয়া হবে।

এর আগে গত মঙ্গলবার করোনা ভাইরাস আতঙ্কে প্রায় ৮৫ হাজার বন্দিকে অস্থায়ীভাবে মুক্তি দেয় ইরান। এই বিষয়ে ইরানের বিচার বিভাগের মুখপাত্র ঘোলাম হোসেন ইসমাইলি বলেন, যাদেরকে অস্থায়ীভাবে মুক্তি দেয়া হয়েছে তাদের মধ্যে যারা ক্ষমার আওতায় পড়বে তাদেরকে আর জেলে ফিরতে হবে না। সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো এই ক্ষমার আওতায় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আটক বন্দিদেরও রাখা হয়েছে। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক যুক্তরাজ্যের নাগরিক মিজ জাঘারি-র‌্যাটক্লিফকে এই ক্ষমার আওতায় থাকবেন কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৬ সালে মিজ জাঘারি-র‌্যাটক্লিফকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ইরানের আদালত। ইরান সরকারের দাবি তাদের কারাগারে ১লাখ৮৯ হাজার৫শ বন্দি রয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত