আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

করোনা: প্রত্যেক মার্কিন নাগরিককে ১০০০ ডলার দেবেন ট্রাম্প

করোনা: প্রত্যেক মার্কিন নাগরিককে ১০০০ ডলার দেবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্টের কোষাগার বিষয়ক সেক্রেটারি বলেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য নাগরিকদের এক হাজার ডলার কিংবা তার বেশি মূল্যের চেক পাঠাতে চান ট্রাম্প।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে বেকার হয়ে যাওয়া ব্যক্তিদের সহায়তার জন্য এভাবে এক হাজার ডলারের চেক পাঠাতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। অর্থনৈতিক সঙ্কট এড়িয়ে যেতে পদক্ষেপটি বাস্তবায়ন হবে শিগগিরই।

ট্রাম্পের কোষাগার বিষয়ক সেক্রেটারি স্টিভেন নুসিন বলেন, মার্কিনিদের এখন অর্থ দরকার এবং মার্কিন প্রেসিডেন্ট তাদের অর্থ প্রদান করতে চান; এটা দেওয়া হতে পারে পরের দুই সপ্তাহের মধ্যে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপে বহু প্রতিষ্ঠান আপাতত বন্ধ রয়েছে। বিমান থেকে শুরু করে কল-কারখানার বহু শ্রমিক বেকার হয়ে গেছেন। বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মীরা বিনা বেতনে ছুটিতে আছেন। অর্থনৈতিক সঙ্কট প্রকট হওয়ার আগেই বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রশাসন।

নুসিন বলেন, আমরা এটা নিশ্চিত করতে চাই যে, শিগগিরই মার্কিনিদের পকেটে পর্যাপ্ত টাকা থাকবে। যত দ্রুত সম্ভব তাদের কাছে চেক পাঠানোর ব্যবস্থা করছি আমরা।

শেয়ার করুন

পাঠকের মতামত