আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

৮০ শহর লকডাউন, ভারতজুড়ে আতঙ্ক বাড়ছে

৮০ শহর লকডাউন, ভারতজুড়ে আতঙ্ক বাড়ছে



ভারতজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিনিয়ত বাড়ছে ভারতে আক্রান্তের সংখ্যা। এ নিয়ে দেশটির ৮০টি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, করোনায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৯৭ জন। এনিয়ে রাজ্য সরকার ৮০টি শহরে লকডাউন ঘোষণা করেছে। এসব শহরের মধ্যে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই ও বেঙ্গালুরু আছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত লকডাউন থাকবে। এসব শহরের মধ্যে আরও রয়েছে, মহারাষ্ট্র, কেরালা, উত্তর প্রদেশ, হরিয়ানা, কর্ণাটক, তেলাংগনা, রাজস্থান, অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, লাদাখ, পশ্চিমবঙ্গ, চান্দিগড়, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরখণ্ড।

খবরে বলা হয়েছে, করোনায় ভারতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭ জন। সুস্থ হয়েছেন ২৪ জন।

এর আগে জনস্বাস্থ্য বিষয়ক শীর্ষ একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ভারতে করোনা ভাইরাসের হুমকি নিয়ে ভয়াবহ চিত্র তুলে ধরেছে। ওয়াশিংটন এবং দিল্লি-ভিত্তিক সেন্টার ফর ডিজিজ, ডিনামিক্স, ইকোনমিক্স অ্যান্ড পলিসির পরিচালক ড. রামানান লাক্সমিনারায়ানান বলেছেন, ভারত হবে করোনা ভাইরাস মহামারির পরবর্তী ‘হট-স্পট’ এবং দেশটিকে অতি জরুরি ভিত্তিতে ‘করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সুনামির’ জন্য প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা অনুমান করতে যে গাণিতিক সূত্র অনুসরণ করা হয়েছে, তা ভারতের ক্ষেত্রে প্রয়োগ করা হলেও কমপক্ষে ৩০ কোটি লোক এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই ৩০ কোটি মানুষের মধ্যে ৪০ থেকে ৮০ লাখ মানুষের শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করতে পারে, যাদেরকে হাসপাতালে নিতে হবে।

এদিকে এখন পর্যন্ত করোনায় বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ। বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

শেয়ার করুন

পাঠকের মতামত