আপডেট :

        নিউইয়র্কে পাঁচতলার জানালা থেকে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু

        হার্ভার্ড-এমআইটির শিক্ষার্থী থেকে মেয়র, কে এই নিথিয়া রামন

        কয়েক দশক ধরে গ্যাং সহিংসতা কমাতে কাজ, এবার হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

        সমুদ্রগর্ভে হারানোর ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রেলপথ, রক্ষায় বড় উদ্যোগ

        ট্রাম্পের ২৫০ ফুট বিজয়স্তম্ভ নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞা দিলেন মার্কিন বিচারক

        নিজের সাজানো ওভাল অফিসের পরিবর্তন ঠেকাতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

        ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা কমালেন গভর্নর গ্যাভিন নিউজম

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসকে হারিয়ে ইতিহাস গড়লেন নিত্যা রামন

        ‘শত্রু আর কেউ নয়, আমরাই’, ট্রাম্প শিবিরের ভেতরের ব্যর্থতার চিত্র প্রকাশ্যে

        ৩৩টি গবেষণায় উঠে এল পু রুষাঙ্গের গড় আকার, দৈর্ঘ্য ও পরিধি নিয়ে বাস্তব তথ্য

        নিউইয়র্কের ব্রুকলিনে আবাসিক ভবনে ভয়াবহ আ গুন, ছয়জনের মৃ ত্যু

        হরমুজ প্রণালিতে আরও তিনটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত, যু দ্ধ বন্ধে ইরানের চাপ অব্যাহত

        ধর্ষণ ও যৌন হা মলার মামলায় দোষী সাব্যস্ত ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড

        কালো পোশাকে ইনগলউড থেকে নিখোঁজ ১৫ বছরের কিশোর, সন্ধানে জরুরি বার্তা

        ৭৫০ মিলিয়ন ডলারের সংস্কারকাজে ১৬ মাস বন্ধ থাকবে লস এঞ্জেলেসের গুরুত্বপূর্ণ সেতু

        বিকেলেই অন্ধকার নামায় বিরক্ত ট্রাম্প, সিনেটকে সময় পরিবর্তন বন্ধের আইন পাসের তাগিদ

        টাম্পায় সিটিব্যাংকে গু লি চালিয়ে নারী হ ত্যা, নিরাপত্তাকর্মীর পাল্টা ব্যবস্থায় নি হ ত হামলাকারী

        ক্যালিফোর্নিয়ায় বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুতে বসছে নজরদারি ক্যামেরা, দেখা যাবে প্রাণীদের চলাচল

        ধনীদের সম্পদের ওপর কর বসানোর উদ্যোগে বিভক্ত ক্যালিফোর্নিয়ার ভোটার, সামনে এল নানা কারণ

        ডেমোক্র্যাটদের বড় জয়ে চাপে ইলন মাস্ক, ঝুঁকিতে স্পেসএক্স ও টেসলার ভবিষ্যৎ

করোনা ভাইরাস: ভ্যকাসিন নিয়ে বিশ্ববাসীর জন্য নিজেকে উৎসর্গ করলেন জেনেফার!

করোনা ভাইরাস: ভ্যকাসিন নিয়ে বিশ্ববাসীর জন্য নিজেকে উৎসর্গ করলেন জেনেফার!

করোনা ভাইরাসে সারা পৃথিবী যেনো থরথর করে কাঁপছে। সেই ভয়াবহ আতঙ্কের মধ্যেও একটু সুসংবাদ অথবা মানবতাবোধ বিশ্বকে নাড়িয়ে দিলো। বিশ্ববাসীর জন্য নিজেকে উৎসর্গ করে এক সাহসী নারী বিরল দৃষ্টান্ত রাখলেন।

আমেরিকার সিয়াটেলের ৪৩ বছর বয়সী ফার্মাসিস্ট জেনিফার হালার স্বেচ্ছাসেবী হিসেবে গত সপ্তাহে করোনা ভাইরাস ভ্যাকসিন নিজের শরীরে গ্রহণ করেন। তার আগে তাকে ৪৫ পৃষ্ঠার ছাড়পত্রে স্বাক্ষর করতে হয়। তারপর সিয়াটেলের কায়সার পারমানেন্ট ওয়াশিংটন হেলথ রিসার্চ ইনস্টিটিউটে গত ১৬ মার্চ তাঁকে একটি সম্ভাব্য করোন ভাইরাস ভ্যাকসিনের প্রথম পর্যায়ের প্রথম শট দেয়া হয়। যা নিয়ে গবেষকরা এখন COVID-19'এর প্রতিশোধক আবিষ্কারের জন্য পর্যবেক্ষণ এবং পরীক্ষা-নিরীক্ষা করছেন।

জেনিফার হালার একজন ফার্মাসিস্ট হলেও পেশায় একটি ছোট প্রযুক্তি প্রতিষ্ঠানের অপারেশন ম্যানেজার। তিনি তাঁর ছেলে হায়ডেন এবং মেয়ে ইল্লিয়ে এবং পরিবারের অনুমতি নিয়ে স্বেচ্ছায় করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে গিনিপিগ সেজে বিশ্বে হিরো হয়ে উঠলেন।

সিয়াটেলে আরো তিনজন পরীক্ষামূলক করোনাভাইরাস ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষায় প্রথম শট নিলেও পরে আর তাদের খবর জানা যায়নি। তবে জেনিফার প্রক্রিয়াধীন রয়েছেন। তিনি বলেন, ‘আমরা সকলেই যখন ভীষণ অসহায় বোধ করছি, তখন এটি আমার জন্য কিছু করার একটি দুর্দান্ত, দুর্লভ এবং আশ্চার্য সুযোগ’।

ইনজেকশন দেয়ার পর ঘরে ফিরে জেনেফার আরো বলেন: ‘এই অবদানের জন্য আমি দুর্দান্ত এক অনুভূতি অনুভব করছি।’

আমেরিকার শীর্ষ স্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফৌসি বলেন, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং গবেষণায় ১২ থেকে ১৮ মাস ধরে একটি ভ্যাকসিন ব্যাপকভাবে ব্যবহারের জন্য পাওয়া যাবে কিনা, তা বলা যাচ্ছেনা। তবে তাঁদের পরীক্ষা-নিরীক্ষা দ্রুত গতিতে চলছে।

এদিকে মার্কিন রাষ্ট্রপতি ড্রোনাল ট্রাম্প ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভদের বলেন, তিনি যুক্তরাষ্ট্রে একটি ভ্যাকসিন তৈরি করেছেন যাতে তা সরবরাহ নিয়ন্ত্রণ করে তা নিশ্চিত করতে চায়।

উল্লেখ্য, গত জানুয়ার থেকে গত তিন মাসে ১৮০টি দেশে এই ভাইরাস মহামারির মতো ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে এখন আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার আর মৃতের সংখ্যা প্রায় পনের হাজার!

শেয়ার করুন

পাঠকের মতামত