আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

মিশিগানে জরুরি নির্দেশনা জারি

মিশিগানে জরুরি নির্দেশনা জারি

স্টেটের বাসিন্দাদের বাড়িতে থাকতে নির্দেশনা জারি করেছেন গভর্নর গ্রেচেন হুইটমার। ২৩ মার্চ সংবাদ সম্মেলন করে এ আদেশ দেয়া হয়েছে। আজ থেকেই স্টে হোম শুরু হবে। কার্যকর থাকবে ১৩ এপ্রিল পর্যন্ত।

এ ছাড়া স্টেটের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ১৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এখনও পর্যন্ত (সোমবার) মিশিগান স্টেটে ১ হাজার ২৩২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ জন।
 
গভর্নর গ্রেচেন হুইটমারের নির্দেশ অনুসারে, মিশিগানের বাসিন্দারা জরুরি প্রয়োজন হলে বাড়ি থেকে বের হতে পারবেন। জরুরি পণ্য বা ওষুধ কিনতে, কুকুরকে হাঁটানো বা ব্যয়াম করার জন্য বাড়ি থেকে বের হতে পারবেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ওষুধের দোকান, ব্যাংক ও গ্যাস-পেট্রল স্টেশন খোলা থাকবে।

এদিকে গোটা দেশের মধ্যে নিউইয়র্কে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। রাজ্যের গভর্নর এন্ড্রু কুওমো সোমবার তার কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানানে, সেখানে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ২০ হাজার ৯৪০ জন।

আক্রান্তদের মধ্যে এর মধ্যে ১৫৭ জন হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্ত রোগীর ১৩ শতাংশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
 
গভর্নর ক্যুমো বলেন, ‘গড়ে প্রতিদিন ১৬ হাজার মানুষের করোনা পরীক্ষা করানো হচ্ছে। আমরা আমাদের সাধ্যমতো এই মহামারি প্রতিরোধ করার চেষ্টা করছি।’ গতকাল তিনি নিউইয়র্কের করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে আরও বেশি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শেষ খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা এখন ৪২ হাজার ৪৪৩ জন। দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৭ জন। ভইরাসটির সংক্রমণে গত একদিনে প্রাণ হারিয়েছেন ৯৮ জন। শহরটির মেয়র ব্লাসিও তার রাজ্যে সাহায্য বাড়াতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত