আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

করোনা আতঙ্কে যুক্তরাষ্ট্র থেকে চীনে ফিরতে জনপ্রতি বিমান ভাড়া ৩০ হাজার ডলার!

করোনা আতঙ্কে যুক্তরাষ্ট্র থেকে চীনে ফিরতে জনপ্রতি বিমান ভাড়া ৩০ হাজার ডলার!

করোনা ভাইরাসের মহামারি আকার ধারণ করছে মার্কিন যুক্তরাষ্ট্রে। অপর দিকে চীনে দিনে দিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে আসছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে ভাড়া বিমানে নিজ দেশে ফিরে আসতে চায় আমেরিকায় অবস্থানরত চায়না শিক্ষার্থীরা। আর সেজন্য তাদের মাথাপিছু গুনতে হবে ৩০ হাজার ডলার!

আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস দিনে দিনে বিস্তার লাভ করায় দেশটিতে অবস্থানরত চীনের শিক্ষার্থীরা তাদের নিজ দেশে ফিরে যেতে চায়। আর এজন্য চীনে ফিরতে প্রাইভেট বিমানের (জেট বিমানের) এক একটি আসনের জন্য ৩০ হাজার মার্কিন ডলার খরচ করতে হবে। চীনের ধনী পরিবারের ওই শিক্ষার্থীরা তাদের পরিবারকে বুঝিয়ে এই টাকা সংগ্রহ করতে চায়।

জেফ গং নামের চীনের সাংহাইয়ের এক আইনজীবীর মেয়ে উইসকনসিনতে একটি হাইস্কুলে পড়াশুনা করে। তিনি তার মেয়েকে প্রশ্ন করেছেন যে, ১ লক্ষ ৮০ হাজার উয়ান বা ৩৬ হাজার ৭০০ ইউএস ডলার সে (মেয়ে) পকেট খরচের জন্য দরকার নাকি সে বাড়ি আসার জন্য বিমান ভাড়া চায়?

তিনি বলেন, আমার মেয়ে আমাকে জানিয়েছে ‘বাবা আমি বাড়ি যাবো।’ আমার মেয়ে বাড়ি ফেরার জন্য আমার কাছে আকুতি জানিয়েছে।

আকাশপথের তথ্য দান কারী প্রতিষ্ঠান ভ্যারি ফ্লাইটের তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত চীনে আসা এবং চীন থেকে যাওয়ার জন্য মোট ৩৮০০ ফ্লাইটের মধ্যে মোট ৩১০২ টা ফ্লাইট বাতিল করা হয়েছে।

চার্টার ফ্লাইটগুলির জন্য একটি বৈশ্বিক বুকিং সেবা সংস্থার কমার্শিয়াল পরিচালক এ্যানেলিস গার্সিয়া জানিয়েছেন, দেশে ফেরার জন্য বিমান চলাচলের অভাব থাকায়, শিক্ষক শিক্ষার্থীরা নিজেরা গ্রুপ গ্রুপ করে ব্যক্তিগত চার্টার্ট বিমান ভাড়া নিতে চাচ্ছে।

এয়ার চার্টার সার্ভিসের গণযোগাযোগ ও বিজ্ঞাপন ম্যানাজার গ্লেন ফিলিপস জানিয়েছেন, আমার যুক্তরাষ্ট্র থেকে চীন পর্যন্ত কয়েকটি প্রাইবেট বিমানের ব্যবস্থা করেছি। যেগুলো নিউ ইয়র্ক ও বোসটন থেকে সাংহাই, সান জোশে থেকে হংকং এবং লস অ্যাঞ্জেলেস থেকে গুয়াংজুর পথে চলাচল করবে।

শেয়ার করুন

পাঠকের মতামত