আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

করোনাভাইরাসে ভারতে মৃত্যু বেড়ে ১৩, কাশ্মীরে প্রথম রোগীর মৃত্যু

করোনাভাইরাসে ভারতে মৃত্যু বেড়ে ১৩, কাশ্মীরে প্রথম রোগীর মৃত্যু

বিশ্বজুড়ে ছড়িয়ে মহামারীর রূপ নেওয়া নভেল করোনাভাইরাস সংক্রমণে মহারাষ্ট্র রাজ্যে চতুর্থ রোগীর মৃত্যু আর কাশ্মীরে প্রথম রোগীর মৃত্যুতে ভারতে কভিড-১৯ এ মৃতের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার সকালে কাশ্মীরের শ্রীনগরের সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ইসলাম প্রচারক ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয় বলে এনডিটিভি জানিয়েছে।

তিন দিন আগে শ্রীনগরের হায়দেরপুরা এলাকার এ বাসিন্দার দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছিল। সম্প্রতি তিনি উত্তর প্রদেশের দেওবন্দ ও দিল্লির মসজিদগুলোতে উপস্থিত হওয়ার পাশাপাশি দেশজুড়ে ভ্রমণ করে ১৬ মার্চ বাড়িতে ফিরেছিলেন।

এক টুইটে শ্রীনগরের মেয়র জুনায়েদ আজিম মাত্তু বলেন, “যখন কভিড-১৯ এ আমাদের প্রথম মৃত্যুর খবর শেয়ার করছি আমরা, তখন আমার হৃদয় মৃতের পরিবারের সঙ্গে আছে। আমরা তোমাদের পাশে দাঁড়িয়ে তোমাদের শোকের অংশ হচ্ছি।”

এ মৃত্যুর পর পুরো হায়দেরপুরা মহল্লাটি সিল করে দেওয়া হয়েছে এবং মৃত ব্যক্তির সংস্পর্শে আসা লোকজনকে শনাক্ত করা শুরু হয়।

ওই মৃত ব্যক্তির সংস্পর্শে আসা আরও চার জনের দেহে বুধবার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর আগে থেকেই শ্রীনগরে সাত চিকিৎসকসহ ৭০ জনেরও বেশি লোক কোয়ারেন্টিনে ছিলেন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরে কভিড-১৯ আক্রান্ত ১১ জন শনাক্ত হয়েছে, এদের মধ্যে একজন সুস্থ হওয়ার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ভারতে করোনাভাইরাস সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্র রাজ্যে। এখানে শনাক্ত হওয়া মোট আক্রান্তের সংখ্যা ১২০ জনেরও বেশি।

এ রাজ্যের নাভি মুম্বাই এলাকায় মঙ্গলবার এক নারী মারা যান। বৃহস্পতিবার পরীক্ষার ফল আসার পর তিনি কভিড-১৯ এ আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত হয় বলে জানিয়েছেন রাজ্যটির স্বাস্থ্য কর্মকর্তারা।

মহারাষ্ট্রে চিকিৎসার পর ‍সুস্থ হওয়ায় এক ব্যক্তিকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, কভিড-১৯ এ ভারতে আক্রান্তের সংখ্যা ৬৭৩ জন এবং মৃতের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে, এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪৩ জন।


এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত