আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বাংলাদেশিদের ফিরতে সহায়তা করবে দূতাবাস, রাজ্যে আক্রান্ত ১৫

বাংলাদেশিদের ফিরতে সহায়তা করবে দূতাবাস, রাজ্যে আক্রান্ত ১৫

পশ্চিমবঙ্গে আরও পাঁচজন করোনা আক্রান্ত হলেন শুক্রবার (২৭ মার্চ)। রাজ্যে একদিনে এটিই সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্ত হওয়া পাঁচজনের মধ্যে রয়েছে একজন এগারো বছরের বালক, বাকি চারজনই নারী। এদের মধ্যে একটি নয় মাসের শিশুকন্যার দেহেও মিলেছে করোনা ভাইরাসের উপসর্গ।

ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে এবং একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তর মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। ভারতজুড়ে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউন চলছে।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাস থেকে জানানো হয়েছে, অনেক বাংলাদেশি কলকাতাসহ ভারতের বিভিন্ন জায়গায় আটকে আছেন। তারা বাংলাদেশে ফিরতে চান। অনেকেই সংশ্লিষ্ট এলাকার বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছেন।

এর পরিপ্রেক্ষিতে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসের প্রথম সচিব (প্রেস) ড. মোফাকখারুল ইকবাল জানান, কলকাতায় অবস্থানরত বাংলাদেশিরা দেশে ফিরতে চাইলে তাদের সহযোগিতা করবে দূতাবাস। এ বিষয়টি একটি মিটিংয়ে আলোচনা হয়েছে।

প্রয়োজনে বর্ডার পর্যন্ত পৌঁছে ভারতীয় সীমান্ত পার করে দেবেন দূতাবাসের কর্মকর্তারা। তবে উপ-দূতাবাসের সঙ্গে নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে যোগাযোগ করতে হবে। এ দূতাবাসের পক্ষে কনস্যুলার বিভাগ থেকে সম্পূর্ণ বিষয়টা দেখভাল করছেন শেখ শাফিন।

সবশেষ তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের ১৫ জনসহ ভারতে ৭৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ১৮ জন মারা গেছেন। অন্যদিকে, নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ১৪ এপ্রিল করেছে ভারত। এর আগে ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত